শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করতে ভাঙচুর, গভীর ষড়যন্ত্রের অংশ

প্রকাশিত - ০১ সেপ্টেম্বর, ২০২৫   ০৮:২০ পিএম
webnews24
নিজেস্ব প্রতিবেদক

কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে একটি স্বার্থান্বেষী মহল ইন্ধন দিচ্ছে বলে অভিযোগ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিবৃতিতে বলা হয়, একটি স্বার্থান্বেষী মহলের ইন্ধনে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করতে বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালায়। ছাত্র-ছাত্রীদের দাবির বাইরে এই পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা গভীর ষড়যন্ত্রের অংশ। 

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক বিবৃতিতে এই অভিযোগ করা হয়।

বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বিবেচনায় গত ৩১ আগস্ট দিবাগত রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি (ভার্চুয়্যাল) সভায় বিশ্ববিদ্যালয় আইনশৃঙ্খলা জেলা প্রশাসনের নিকট ন্যস্ত করা হয়। একইসঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাশ ও পরীক্ষা বন্ধ থাকবে মর্মে সিন্ডিকেটে সিদ্ধান্ত গৃহীত হয়।

এ ছাড়া, উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের স্বার্থ ক্ষুন্নকারী এবং সাধারণ ছাত্র-ছাত্রীদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে তদন্ত সাপেক্ষে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা হবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্থিতিশীল ও শৃঙ্খলাময় রাখার জন্য সবার সহযোগিতা কামনা করা হয়।

সেইসঙ্গে ঘটনাটিকে ভিন্নখাতে প্রভাবিত করা হয়েছে দাবি করে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হেলাল উদ্দীন বলেন, ছাত্র-ছাত্রীদেরকে উত্তপ্ত করে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছে। তবে বহিরাগত কেউ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকলে স্থানীয় প্রশাসনের সহায়তায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের শাস্তির আওতায় আনতে প্রতিশ্রুতিবদ্ধ। 

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. একে ফজলুল হক ভূইয়া বলেন, শিক্ষার্থীদের দাবির বিষয়ে আলোচনার মাধ্যমে গৃহীত সিদ্ধান্ত না মেনে অনিয়তান্ত্রিক আন্দোলন দুঃখজনক। এতে বিশ্ববিদ্যালয়ের সম্পদ বিনষ্ট হচ্ছে। আশা করছি, শিক্ষার্থীরা বিষয়টি অনুধাবন করে তারা শান্তিপূর্ণ অবস্থানে ফিরে আসবে। 

প্রসঙ্গত, কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাকৃবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে বর্তমানে ক্যাম্পাসে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। ফলে পরিস্থিতি সামাল দিতে গতরাতে জরুরি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। সেইসঙ্গে সোমবার সকাল ৯টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তেও নির্দেশ দেওয়া হয়। তবে শিক্ষার্থীরা হলে অবস্থান নিয়ে আন্দোলনে অটল রয়েছেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।