শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

চাকসু নির্বাচন ১২ অক্টোবর, তফসিল ঘোষণা

প্রকাশিত - ২৮ আগস্ট, ২০২৫   ১১:৪১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা তিনটার দিকে সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে চাকসুর নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন এ ঘোষণা দেন। নির্বাচনের মোট খসড়া ভোটার সংখ্যা ২৫ হাজার ৭৫২ জন। আগামী সোমবার ভোটার তালিকা প্রকাশ হবে এবং ৪ সেপ্টেম্বর পর্যন্ত আপত্তি জানানো যাবে। চূড়ান্ত ভোটার তালিকা ১১ সেপ্টেম্বর প্রকাশ করা হবে।

মনোনয়নপত্র বিতরণ ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে, জমা নেওয়ার শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর। যাচাই-বাছাই ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে প্রাথমিক তালিকা ২১ সেপ্টেম্বর প্রকাশিত হবে। প্রত্যাহারের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর, এবং চূড়ান্ত তালিকা ২৫ সেপ্টেম্বর প্রকাশিত হবে। ভোটগ্রহণ ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ ইয়াহইয়া আখতার, সহ–উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন, চাকসু কেন্দ্রের পরিচালক অধ্যাপক মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী, আইন অনুষদের ডিন অধ্যাপক জাফর উল্লাহ তালুকদার, অন্যান্য বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন চাকসু নির্বাচন কমিটির সদস্যসচিব অধ্যাপক এ কে এম আরিফুল হক সিদ্দিকী।

চাকসুর গঠনতন্ত্র নিয়ে দ্বন্দ্ব এখনও চলমান। শিক্ষার্থীদের দাবিতে ২০২৪ সালের ১০ ডিসেম্বর গঠিত কমিটি চলতি বছরের জুলাইয়ে প্রতিবেদন জমা দেয় এবং ১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৫৫৯তম সভায় সংশোধিত গঠনতন্ত্র অনুমোদন করা হয়। তবে ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্রজোট ও গণতান্ত্রিক ছাত্র সংসদ গঠনতন্ত্রে নারীবিদ্বেষী, এমফিল ও পিএইচডি শিক্ষার্থী অন্তর্ভুক্ত না করার, প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ বিভিন্ন আপত্তি উত্থাপন করেছে।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...