ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ সংক্রান্ত খসড়া নিয়ে নির্বাচন কমিশন (ইসি) আয়োজিত শুনানি শেষ হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের উপস্থিতিতে গত ২৩ আগস্ট থেকে আজ ২৭ আগস্ট পর্যন্ত এ শুনানি অনুষ্ঠিত হয়।
দেশের ৩৩টি জেলার ৮৪টি আসনের বিষয়ে প্রাপ্ত দাবি-আপত্তির ওপর এই শুনানি হয়েছে বলে জানান ইসি সচিবালয়ের কর্মকর্তারা।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, গত ৩০ জুলাই প্রকাশিত খসড়ার ওপর ১০ আগস্ট পর্যন্ত দাবি-আপত্তি জানানোর সময় ছিল। এই সময়ের মধ্যে ৩৩টি জেলার ৮৪টি আসন সম্পর্কে মোট ১ হাজার ৮৯৩টি আপত্তি ও সুপারিশ জমা পড়ে। এর মধ্যে ১ হাজার ১৮৫টি আপত্তি এবং ৭০৮টি সুপারিশ ছিল।
ইসি সচিব আরও বলেন, গত চার দিনে ৬৪টি আসনের ওপর শুনানি হয়েছে। যেখানে সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের মতামত তুলে ধরেছেন। উভয় পক্ষের মতামত শোনার পর এখন তথ্যগুলো পর্যালোচনা করছে কমিশন। খুব শিগগিরই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
ব্রাহ্মণবাড়িয়ার দুটি আসনের শুনানি চলাকালে অপ্রীতিকর ঘটনার বিষয়ে জানতে চাইলে সচিব বলেন, এটি ছিল অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে অনুরোধ করা হয়েছে।
ভবিষ্যৎ কর্মপরিকল্পনা (রোডম্যাপ) সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এটি চূড়ান্ত করা হয়েছে এবং আগামীকাল (২৮ আগস্ট) বিস্তারিত জানানো হবে।
তিনি আরও বলেন, যেহেতু ৮৪টি আসনের সীমানা নিয়ে আপত্তি জমা পড়েছে, তাই চূড়ান্ত তালিকায় মূলত এই আসনগুলোতেই পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। যেখানে কোনো আপত্তি নেই, সেখানে হাত দেওয়ার কোনো পরিকল্পনা নেই।
অন্য এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, কোনো ব্যক্তির পাসপোর্ট জব্দ করার নির্দেশ ইসি দেয়নি। কারণ এটি তাদের এখতিয়ারের বাইরে।
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।