শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জেলা কলেজ মনিটরিং সেলের কার্যক্রম শুরু

প্রকাশিত - ২৫ আগস্ট, ২০২৫   ১১:৫০ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ পর্যায়ে সমস্যা চিহ্নিত ও সমাধানের উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে জেলা কলেজ মনিটরিং এন্ড ইভালুয়েশন সেল গঠন করা হয়েছে। মুন্সিগঞ্জ জেলায় প্রথম মতবিনিময় সভার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়েছে।

এ উপলক্ষ্যে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ সোমবার অনুষ্ঠিত মতবিনিময় সভায়  প্রধান অতিথির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, কলেজ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রশাসন, সাংবাদিক, আইনজীবী ও ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে কলেজের সমস্যা চিহ্নিত ও সমাধানের উদ্যোগ নেবে এই সেল। তিনি জানান, শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি নিশ্চিত করা, শারীরিক-মানসিক সুস্থতা বজায় রাখা, দেশপ্রেম ও নৈতিক-মানবিক মূল্যবোধের শিক্ষা প্রদান এবং নিয়মিত পাঠদান নিশ্চিতে জাতীয় বিশ্ববিদ্যালয় কাজ করছে।

মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান, সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুন নাহার, বিক্রমপুর আদর্শ কলেজের অধ্যক্ষ মো. ওয়াহিদুর রহমান খান, আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. আজিজুল ইসলাম ও পুলিশ সুপার শামসুল আলম সরকার।

সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং এন্ড ইভালুয়েশন দপ্তরের পরিচালক মো. সাহাব উদ্দিন আহাম্মদসহ শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিক প্রতিনিধিরা বক্তব্য রাখেন।জানা গেছে, জেলার একজন খ্যাতনামা শিক্ষাবিদের নেতৃত্বে ২০ সদস্যের জেলা কলেজ মনিটরিং এন্ড ইভালুয়েশন সেল গঠন করা হবে। পর্যায়ক্রমে দেশের সব জেলায় এ সেল গঠিত হবে। মুন্সিগঞ্জ জেলায় প্রথমবারের মতো এর কার্যক্রম শুরু হলো।

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...