শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

সার্ক পুনরুজ্জীবনে জোর দিলেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত - ২৪ আগস্ট, ২০২৫   ১০:৪৩ পিএম
webnews24
নিজেস্ব প্রতিবেদক

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সেনেটর মোহাম্মদ ইসহাক দার প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য বৃদ্ধি, যুবসমাজের মধ্যে পারস্পরিক বিনিময়, শিক্ষা ও সাংস্কৃতিক সহযোগিতা বাড়ানো এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে সার্ককে পুনরুজ্জীবিত করার বিষয় নিয়ে আলোচনা করেন।

 

রোববার (২৪ আগস্ট) রাতে প্রধান উপদেষ্টার প্রেস ইউংয়ের পাঠানো এক বার্তায় তা জানানো হয়েছে।

ঢাকা সফরকালে উপ-প্রধানমন্ত্রী জ্বালানি ও বাণিজ্যের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সহ বেশ কয়েকজন উপদেষ্টার সঙ্গে আলোচনা করেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন।

 

উপ-প্রধানমন্ত্রী দার পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শেহবাজ শরিফের শুভেচ্ছা পৌঁছে দেন। তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

 

অধ্যাপক ইউনূস প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে অতীতের মতবিনিময়ের কথা স্মরণ করে উষ্ণ প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শরীফ এবং আমি যখনই দেখা করেছি, আমরা সার্ক সম্পর্কে কথা বলেছি। আমাদের দৃষ্টিভঙ্গি সামঞ্জস্যপূর্ণ এবং সার্ক আমাদের উভয়ের জন্যই শীর্ষ অগ্রাধিকার হিসাবে রয়ে গেছে। একইসঙ্গে প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের জনগণকে শুভেচ্ছা জানান তিনি।

 

অর্থনৈতিক সহযোগিতার এবং বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণের উপর জোর দিয়ে উপ-প্রধানমন্ত্রী দার বলেন, আমি মনে করি আমাদের দুই দেশের অর্থনীতি একে অপরকে পরিপূরক করে। বহু ক্ষেত্রে আমরা একসঙ্গে কাজ করতে পারি।

 

তিনি দারিদ্র্য বিমোচন এবং সম্প্রদায়ের ক্ষমতায়নে অধ্যাপক ইউনূসের অবদানের প্রশংসা করে বলেন, বাংলাদেশ ভাগ্যবান যে আপনার মতো সরকারপ্রধান পেয়েছে। এমন একজন নেতা যিনি বিশ্বকে অনুপ্রাণিত করেন।

 

প্রধান উপদেষ্টা বলেন, দ্বি-পাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং জনগণের মধ্যে যোগাযোগ বিশেষ করে যুবসমাজের মধ্যে বিনিময় বাড়ানো জরুরি।

 

আমি সার্ককে উৎসাহিত করি এবং আমি পাকিস্তান এবং অন্যান্য সার্ক দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে দেখি।

 

তিনি বলেন, যখন পাকিস্তানি গায়করা বাংলাদেশে পরিবেশনা করেন- তখন সবাই তাদের প্রতিভার প্রশংসা করে। আমাদের এই মনোভাব গড়ে তুলতে হবে।

 

উপ-প্রধানমন্ত্রী দার ১৩ বছরের মধ্যে প্রথম পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী যিনি বাংলাদেশ সফর করেন। তিনি জানান, জাহাজ এবং বিমান চলাচলসহ যোগাযোগ উন্নত করার প্রচেষ্টা চলছে। 

তিনি বলেন, অক্টোবরে ফ্লাই জিন্নাহ ঢাকা-করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু করার আশা করছে।

 

এছাড়া পিআইএ বেসরকারীকরণের পর ঢাকা রুটেও সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে।

উভয় নেতা আশাবাদ ব্যক্ত করেন, বাণিজ্য বৃদ্ধি, সাংস্কৃতিক বিনিময় গভীর করা এবং আঞ্চলিক সহযোগিতা আরও স্থিতিশীল এবং সমৃদ্ধ দক্ষিণ এশিয়ায় অবদান রাখবে।

 

বৈঠকে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীও উপস্থিত ছিলেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।