শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

২৮ পদে লড়বেন ৫০৯ জন, হলে জমা পড়ল ১১০৯টি মনোনয়নপত্র

প্রকাশিত - ২০ আগস্ট, ২০২৫   ০৮:৪৫ পিএম
webnews24
নিজেস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হয়েছে।

 

বুধবার (২০ আগস্ট) ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

 

ডাকসুর ২৮টি পদে এবার প্রতিদ্বন্দ্বিতা করতে মোট ৫০৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। এর আগে বিক্রি হয়েছিল ৬৫৮টি ফরম। অর্থাৎ ১৪৯টি মনোনয়নপত্র আর জমা হয়নি।

 

অন্যদিকে হল সংসদ নির্বাচনেও জমজমাট পরিস্থিতি। ১৮টি হলে মোট ১ হাজার ১০৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। তবে বিক্রি হয়েছিল ১ হাজার ৪২৭টি ফরম, যার মধ্যে ৩১৮টি জমা পড়েনি।

 

হলভিত্তিক মনোনয়নপত্র জমার পরিসংখ্যান অনুযায়ী, ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে জমা পড়েছে ৭০টি এবং বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে জমা পড়েছে ৩১টি মনোনয়নপত্র। সলিমুল্লাহ মুসলিম হলে ৬২টি, জগন্নাথ হলে ৫৯টি এবং ফজলুল হক মুসলিম হলে জমা পড়েছে ৬৫টি মনোনয়ন।

 

এদিকে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে জমা পড়েছে সর্বোচ্চ ৮১টি মনোনয়নপত্র। রোকেয়া হলে জমা পড়েছে ৪৫টি, সূর্যসেন হলে ৭৯টি এবং হাজী মুহম্মদ মুহসীন হলে ৬৫টি মনোনয়নপত্র জমা পড়ে।

অন্যদিকে শামসুন নাহার হলে জমা হয়েছে ৩৬টি মনোনয়নপত্র। কবি জসীম উদ্দীন হলে জমা পড়েছে ৭০টি এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে জমা পড়েছে ৭৮টি মনোনয়ন। শেখ মুজিবুর রহমান হলে ৬৮টি, আর শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে জমা পড়েছে ৩৬টি মনোনয়নপত্র।

 

অমর একুশে হলে জমা পড়েছে ৮১টি মনোনয়ন, কবি সুফিয়া কামাল হলে ৪০টি এবং বিজয় একাত্তর হলে ৭৬টি মনোনয়নপত্র জমা পড়েছে। এ ছাড়া, স্যার এ এফ রহমান হলে জমা পড়েছে ৬৭টি মনোনয়নপত্র।

 

উল্লেখ্য, আগামী ২৫ আগস্ট পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সুযোগ থাকছে প্রার্থীদের জন্য।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।