শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকসু নির্বাচন : মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ৬৫৮ জন

প্রকাশিত - ১৯ আগস্ট, ২০২৫   ১০:০২ পিএম
webnews24
অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন ছিল আজ মঙ্গলবার। ২৮টি পদের বিপরীতে আজ বিকেল পর্যন্ত মোট ৬৫৮ জন শিক্ষার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এখন পর্যন্ত জমা দিয়েছেন ১০৬ জন। কাল মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন।

 

মঙ্গলবার (১৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় সংবাদ সম্মেলনে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসীম উদ্দিন জানিয়েছেন, শিক্ষার্থীরা আজ ৯৩টি ফরম সংগ্রহ করেছে। মোট বিক্রি হয়েছে ৬৫৮টি ফরম। তবে হল সংসদে কতটি ফরম বিক্রি হয়েছে তা এখনো জানা যায়নি।

এসময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডাকসুতে বিশ্ববিদ্যালয়ের বৈধ শিক্ষার্থীরাই মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। কেউ কোনো দলীয় পরিচয়ে ফরম নেননি।

 

আরেক প্রশ্নে অধ্যাপক জসীম উদ্দিন বলেন, ভোটের আগের দিন পর্যন্ত যদি কোনো প্রার্থীর নাম অপরাধীর তালিকায় পাওয়া যায়, তবে তাকে প্রার্থিতা থেকে বাদ দেওয়ার সুযোগ আছে।

 

সর্বশেষ তফসিল অনুযায়ী, বুধবার মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৫ আগস্ট। এরপরই স্পষ্ট হবে কোন পদে কতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে পরের দিন ২৬ আগস্ট। ভোট গ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে ৯ সেপ্টেম্বর।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...