শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়ার জন্মদিনে টিএসসিতে তিনটি বেঞ্চ স্থাপন

প্রকাশিত - ১৬ আগস্ট, ২০২৫   ০৯:৩৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে তিনটি বেঞ্চ স্থাপন করেছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের জয়েন্ট সেক্রেটারি মমিনুল ইসলাম জিসান। প্রাণবন্ত আড্ডা ও মতবিনিময়ের কেন্দ্র হিসেবে খ্যাত টিএসসি শিক্ষার্থীদের মিলন কেন্দ্র। প্রতিদিন অসংখ্য তরুণ-তরুণী এখানে মেতে ওঠেন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক আলোচনায়। শিক্ষার্থীদের এই অবসর মুহূর্তগুলোকে আরও স্বাচ্ছন্দ্যময় করতে এবং বন্ধুত্ব ও সহমর্মিতার আবহকে আরও দৃঢ় করতে এই বেঞ্চ স্থাপন করা হয়।

উদ্যোগ প্রসঙ্গে জিসান বলেন, টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ কেন্দ্র। এখানে আসা শিক্ষার্থীরা যেন স্বস্তিতে সময় কাটাতে পারে এই ভাবনা থেকেই এই ছোট্ট প্রয়াস। আমরা চাই, এই বেঞ্চ হোক নানান মত ও পথের মিলনের প্রতীক, মুক্তচিন্তার আশ্রয়। তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...