২৪ঘণ্টা অনলাইন : চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফলাফল ঘোষণা করা হয়েছে। পুনঃনিরীক্ষণের পর পাস করেছে আরো ৬৪ পরীক্ষার্থী। আর জিপিএ ফাইভের তালিকায় যুক্ত হয়েছে আরো ৬৫ পরীক্ষার্থীর নাম।
রোববার (১০ আগস্ট) পুনঃনিরীক্ষণের ফলাফল আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী। গত ১০ জুলাই এসএসসির ফল প্রকাশ করা হয়। এতে পাসের হার ছিল ৭২ দশমিক ০৭ শতাংশ। জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা ১১ হাজার ৮৪৩ জন।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীন চট্টগ্রাম জেলা ও মহানগর, তিন পার্বত্য জেলা এবং কক্সবাজার মিলিয়ে এবার পরীক্ষার্থী ছিল মোট ১ লাখ ৪১ হাজার ৩৩ জন। উপস্থিত ছিল ১ লাখ ৪০ হাজার ৩৮৮ জন। প্রকাশিত ফলাফল অনুযায়ী, চলতি বছরে পাস করেছেন ১ লাখ ১ হাজার ১৮১ জন। ফেল করেছেন ৩৯ হাজার ২০৭ জন। পরীক্ষা নিয়ন্ত্রকের দেয়া তথ্য অনুযায়ী, এবার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য ৩২ হাজার ৩০৭ জন পরীক্ষার্থী আবেদন করে। তাদের ৭৮ হাজার ১৯২টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণ করা হয়।
এরমধ্যে ফল পরিবর্তন হয়েছে এক হাজার ৬৬৯ জন শিক্ষার্থীর। পুনঃনিরীক্ষণে উত্তরপত্রের ফল পরিবর্তন হয়েছে এক হাজার ৭৪২টি। জিপিএ পরিবর্তন হয়েছে ৬৪৬ জনের এবং ফেল থেকে পাস করেছে ৬৪ জন। একইসঙ্গে নতুন করে জিপিএ ৫ পেয়েছে আরও ৬৫ জন।
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...