শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

আগুন ছাড়াই তাপমাত্রা ৫০ হাজার ডিগ্রি সেলসিয়াস

প্রকাশিত - ১১ আগস্ট, ২০২৫   ০১:৪০ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : প্রায় ৪৮ বছর আগে পৃথিবী ছেড়েছিল সে। ভয়েজার-১। মানুষ প্রেরিত সবচেয়ে দূরগামী যান। নাসার এই মহাকাশযান ১২ বছর আগেই চলে গিয়েছিল সূর্যের সংসারের বাইরে। তার দোসর ভয়েজার-২ ২০১৮ সালে পেরিয়ে যায় সৌরজগতের সীমা। কিন্তু তারপরও ওই দুই মহাকাশযানের সঙ্গে যোগাযোগের সুতো ছিঁড়ে যায়নি। এবার জানা গেল ভয়েজার-১ পৌঁছেছে এমন এক জগতে যেখানে তাপমাত্রা ঘোরাফেরা করছে ৩০ হাজার থেকে ৫০ হাজার ডিগ্রি সেলসিয়াসের মধ্যে! অথচ সেখানে নেই কোনও আগুনের উপস্থিতি।

সৌরজগতের একেবারে প্রান্তে রয়েছে হেলিওপজ। এ এমন এক প্রান্ত যেখানে সৌর বাতাসও শক্তি হারিয়ে ফেলে। এটা পেরিয়ে গেলেই শুরু ইন্টারস্টেলার জগৎ। সেই অঞ্চল পেরিয়ে আপাতত নিজের মতো করে এগিয়ে চলেছে ভয়েজার-১। এখন সে রয়েছে ‘ফায়ারওয়াল’-এ। কিন্তু তার নামেই ‘ফায়ার’, কিন্তু আগুনের ছিটেফোঁটাও সেখানে নেই। কিন্তু তাহলে এত বিপুল তাপমাত্রা তৈরি হল কীভাবে? জানা যাচ্ছে, এখানে আসলে রয়েছে প্রচণ্ড এনার্জিসম্পন্ন কণা! যা ছড়িয়ে রয়েছে বিরাট অঞ্চল জুড়ে।


কিন্তু কেন ওই বিপুল তাপমাত্রায় ঝলসে যাচ্ছে না ভয়েজার-১? এর পিছনে কারণ একটাই। তাপমাত্রা যতই বেশি হোক, কণাগুলির ঘনত্ব নেহাতই স্বল্প। অর্থাৎ তাপ বয়ে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা তাদের নেই। ফলে ওই তাপমাত্রায় গায়ে আঁচড়ও লাগেনি ভয়েজারের। প্রসঙ্গত, ভয়েজার-১ ও ভয়েজার-২ দুটি যানেই রয়েছে সোনার রেকর্ড। ১২ ইঞ্চির ওই রেকর্ডে রয়েছে সৌরজগতের মানচিত্র। রয়েছে এক খণ্ড ইউরেনিয়াম যার মধ্যে রয়েছে তেজস্ক্রিয় ঘড়ি। যে ঘড়ি দেখলে এটির উৎক্ষেপণের সময়টা জানা যাবে। তবে এবার সময় হয়ে এসেছে যখন চিরতরে কাজ করা বন্ধ করে ভয়েজারের পাওয়ার ব্যাংক। তবে তখনও এর যাত্রা অব্যাহত থাকবে। আকাশগঙ্গার পেট চিরে এগিয়ে চলবে মানুষের তৈরি স্বপ্নযান। ২০৩৬ সালে সে চলে যাবে মানুষের নাগালের একেবারে বাইরে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...