শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকসুর পর এবার জাকসু নির্বাচনের তারিখ ঘোষণা

প্রকাশিত - ১০ আগস্ট, ২০২৫   ১১:২৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : আগামী ১১ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জাকসু নির্বাচন। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র সংসদ নির্বাচনের সদস্য সচিব অধ্যাপক একেএম রাশিদুল আলম এ তফসিল ঘোষণা করেন।এ উপলক্ষে আজই খসড়া ভোটার তালিকা ও আচরণবিধি প্রকাশ করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নির্বাচনে অংশ নিতে আগামী ১৮ ও ১৯ আগস্ট মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন প্রার্থীরা।

মনোনয়ন যাচাই বাছাই শেষে খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আগামী ২৫ আগস্ট। র্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা আগামী ২৯ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত নির্বাচনি প্রচারণা চালাতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মো. মনিরুজ্জামান এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন। ১৯৭২ সালে জাকসু প্রতিষ্ঠার পর ওই বছরই হয় প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বশেষ নির্বাচন হয়েছিল প্রায় ৩৩ বছর আগে ১৯৯২ সালে। এরপর আর জাহাঙ্গীরনগরের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...