২৪ঘণ্টা অনলাইন : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘ফ্রম ড্রিম টু রিয়েলিটি, এ রোডম্যাপ টু সাকসেস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ।
সেমিনারে কি-নোট স্পিকার ছিলেন, যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের ম্যানেজার ড. মোস্তফিজুর রহমান। প্রোগ্রাম মডারেটর ছিলেন, আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মো. আবদুল কাইয়ুম মাসুদ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, সফলতার জন্য জীবনের অভিজ্ঞতাগুলো কাজে লাগাতে হবে। হতাশ হওয়ার কোনো সুযোগ নেই। জীবনের যে কোনো বাঁকে যে সিদ্ধান্তগুলো আপনি নিবেন তাতে অবিচল থেকে সামনে এগিয়ে যেতে হবে।
কি-নোট স্পিকার বলেন, আমরা যদি মেধার সঠিক ব্যবহার ও দক্ষতাকে কাজে লাগাতে পারি তখনই সফল হওয়া সম্ভব। জীবনে প্রতিবন্ধকতা থাকবে, কিন্তু আত্মবিশ্বাসী থাকতে হবে। এক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা যদি স্বাস্থ্যকর জীবনযাপন করি তখন আমাদের জীবনীশক্তি বাড়বে। শিক্ষার্থীরা আমাদের আশার বাতিঘর।
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...