শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

সম্পূরক বৃত্তি ও জকসু নির্বাচনের দাবিতে জবিতে অবস্থান কর্মসূচি

প্রকাশিত - ০৫ আগস্ট, ২০২৫   ১১:৫১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন ও সম্পূরক বৃত্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে বক্তারা অবিলম্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন ও সম্পূরক বৃত্তির দাবি জানিয়েছেন তারা।

৪ আগস্ট প্রশাসনিক ভবনের সামনে তারা এই দাবি নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। এসময় তারা জকসু ও সম্পূরক বৃত্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তবে বেলা ৩ টায় আজকের জন্য অবস্থান কর্মসূচি স্থগিত করেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুজন চন্দ্র সুকুল বলেন, ‘জকসু আমাদের প্রাণের দাবি। এটা কবে আয়োজন করবে সেটা জানাতে হবে। এতদিন ঢাকা বিশ্ববিদ্যালয়  ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের দোহাই দিয়েছে, এখনতো সেসব বিশ্ববিদ্যালয়ে তফসিল ঘোষণা হয়ে গেছে। এখন আর কীসের বাধা ? অতিদ্রুত নির্দিষ্ট তারিখ ঘোষণা দিতে হবে। বিশ্ববিদ্যালয় আইনে না থাকলে, বিশেষ ব্যবস্থায় সেটি সংযোগ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের সম্পূরক বৃত্তি কবে দিবে তা জানাতে হবে। এক রক্তক্ষয়ী আন্দোলনের আমরা প্রশাসনকে এনেছি। তারা যদি বলে, কাজ হচ্ছে বা হবে এভাবে চলবে না। তারা কেন পারছেনা ? সমস্যা কোথায় ? কোন অদৃশ্য শক্তি বাধা দিচ্ছে সেটা আমাদের জানাতে হবে।

ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফয়সাল মুরাদ বলেন, ‘সম্পূরক বৃত্তি এবং জকসু নিয়ে প্রশাসনের প্রহসন আর সহ্য করা হবে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের শিক্ষার্থী বিরোধী প্রহসন চলছেই। সম্পূরক বৃত্তি কবে নাগাদ শিক্ষার্থীরা পাবে, তা পরিষ্কারভাবে জানাতে হবে, তা নিয়ে কোনো ধোঁয়াশা চলবে না। আগামী বৃহস্পতিবারের মধ্যে জকসু’র নীতিমালা সিন্ডিকেটে অনুমোদন দিয়ে মন্ত্রণালয়ে পাঠাতে হবে।’

উল্লেখ্য, গত ১৪ থেকে ১৬ মে ৩ দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লংমার্চ এবং অবস্থান কর্মসূচি পালন করেন। সেখানে ৩ দফার মধ্যে একটি দফা ছিল সম্পূরক বৃত্তি, যা জুলাই মাস থেকে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...