শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

রূপালি ইলিশ যেন বিলাসী পণ্য হয়ে পড়েছে

প্রকাশিত - ০১ আগস্ট, ২০২৫   ১২:৪৪ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : সাগরে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রুপালি ইলিশ। বাজারেও সরবরাহ একেবারে কম নয়। মাঝারি থেকে বেশ বড় সাইজের ইলিশও বাজারে উঠছে। কিন্তু দাম যেন আকাশচুম্বী। ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশের দাম দেড় হাজার টাকা কেজি। ৭৫০ গ্রাম থেকে ১ কেজি কম ওজনের ইলিশের কেজি ২০০০ টাকা। ১ কেজি হলেই সেটার দাম হাঁকানো হচ্ছে ২৩০০-২৫০০ টাকা। ফলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার নাগালের বাইরে চলে গেছে ইলিশ। তাদের পাতে আর উঠছে না অতি সুস্বাদু এই মাছটি। চলতি মৌসুমে ইলিশ যেন এক বিলাসী পণ্যে পরিণত হয়েছে। রাজধানীর রামপুরা, খিলগাঁও, সেগুনবাগিচা, কারওয়ান বাজার, মালিবাগসহ বিভিন্ন বাজার ঘুরে ও ক্রেত-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

মালিবাগ বাজারে রাশেদ খন্দকার নামে পরিচিত এক ব্যাংক কর্মকর্তা ক্রেতার সঙ্গে দেখা। আলাপে তিনি জানালেন, এই সপ্তাহে আরও দুই দিন ইলিশের দাম করেও কিনতে পারিনি। দাম অনেক বেশি। আজকে বাসায় মেহমান, তাই বাধ্য হয়ে ১ কেজির একটা কিনলাম ২২০০ টাকায়। এটা অস্বাভাবিক দাম। অন্যথায় এত দাম দিয়ে হয়তো কিনতাম না। দিনদিন এই মাছটা আমাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। অথচ এটা আমাদের নদনদী, সাগরেরই মাছ। বিক্রেতারা বলছেন, ঘাটে মাছ উঠছে প্রচুর কিন্তু দাম অনেক চড়া। এ ছাড়া আগের তুলনায় মাছ আহরণের খরচও বেড়েছে। এর সঙ্গে মজুতদারির একটা বিষয়ও জড়িত রয়েছে। ফলে বাজারে ইলিশের সরবরাহ ঠিক থাকলেও দাম কমছে না। খিলগাঁও রেলগেট সংলগ্ন বাজারের একজন বিক্রেতা জানান, ঘাটেই ইলিশের দাম বেশি। এজন্য আমরা কম করে আনছি। অনেক মানুষ কিনতেও পারছে না। দাম জিজ্ঞেস করে ফিরে যায়। অনেকে এসে দাঁড়িয়ে দামাদামি ও বিক্রির অবস্থা দেখে চলে যায়।

জানা গেছে, ইলিশ উৎপাদনে শীর্ষে রয়েছে বাংলাদেশ। উপযোগী আবহাওয়া ও ভৌগোলিক অবস্থানের কারণে বিশ্বের মোট ইলিশ উৎপাদনের ৮৬ শতাংশই হয় বাংলাদেশে। বাংলাদেশ মৎস্য গবেষণা প্রতিষ্ঠানের মডেল অনুযায়ী ২০২৪-২০২৫ সালে ইলিশ উৎপাদন ৫ লাখ ৩৮ হাজার থেকে ৫ লাখ ৪৫ হাজার টন হতে পারে। যদিও অর্থবছর শেষ হয়ে গেছে কিন্তু মৌসুম এখনো চলছে। তারপরও যেহেতু গত ২০২৩-২০২৪ অর্থবছরে ইলিশ উৎপাদন ৪২ হাজার টন কমে ৫ লাখ ২৯ হাজার টনে দাঁড়িয়েছিল। সে হিসাবে এবারও ইলিশের আহরণ কমতে পারে বলে আশঙ্কা করছেন গবেষকরা। এসব কারণেই বাজারে গত দুই বছর ধরে ইলিশের সরবরাহ ক্রমাগত কমছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দাম। মৎস্য মন্ত্রণালয় সূত্র জানায়, নদী, সাগর সবখানে এবার ইলিশ মিলছে কম। জেলা প্রশাসক, নৌবাহিনী, কোস্টগার্ড, নৌপুলিশ দিয়ে জাটকা রক্ষায় যৌথভাবে অভিযান পরিচালনা করেও জাটকা নিধন সম্পূর্ণ বন্ধ রাখা যায়নি। এর সঙ্গে যুক্ত হয়েছে নদীর নাব্য হ্রাস এবং নদী দূষণ। এ ছাড়া সময়মতো বৃষ্টিপাত না হওয়া, মাত্রাতিরিক্ত তাপ ইত্যাদি কারণেও মাছের উৎপাদন ও আহরণ কমেছে। বর্তমানে সাগরে কিছু ইলিশ ধরা পড়লেও নদীতে এখনো উল্লেখযোগ্য পরিমাণে ইলিশ মিলছে না।

সাগর মোহনায় ডুবোচর ও বিভিন্ন জালের মাধ্যমে মাছ শিকারের কারণেও নদীতে ইলিশ ভিড়তে পারছে না। কয়েক বছর আগেও এ অবস্থা ছিল না। তাদের মতে, তাই বাজারে ইলিশের সরবরাহ কম। মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারাও স্বীকার করেন যে, গত দু-তিন বছরে ইলিশের দাম বেড়েছে লাগামহীনভাবে। এ প্রসঙ্গে জানতে চাইলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেন, পরিবেশগত কারণে ইলিশের আহরণ কম থাকায় সরবরাহ কম। ফলে দাম বেশি। এ ছাড়া ডিজেলের দাম বেশি হওয়ার করাণে ট্রলার খরচ বেড়েছে, চাঁদাবাজি বন্ধ হয়নি- এসব নানা কারণেও দাম বেড়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।