শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকসুর খসড়া ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ৩৯,৯৩২

প্রকাশিত - ৩১ জুলাই, ২০২৫   ১১:২৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ এর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। ভোটার তালিকা অনুযায়ী এবার মোট ভোটার ৩৯,৯৩২ জন।বুধবার (৩০ জুলাই) নির্বাচনের তফশিল অনুযায়ী এ খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে ডাকসু নির্বাচন কমিশন।এ খসড়া তালিকা প্রকাশ করেছে খসড়া ভোটার তালিকা হলগুলোর নোটিশ বোর্ডে এরই মধ্যে টাঙানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভাগ ও ইনস্টিটিউটেও তালিকা পাঠানো হয়েছে।

ভোটারদের মধ্যে ছাত্র রয়েছেন ২০,৯০৪ জন এবং ছাত্রী ১৯,০২৮ জন। মোট ভোটারের প্রায় ৫২% ছাত্র এবং ৪৭% ছাত্রী। ছাত্রীদের মধ্যে সবচেয়ে বেশি ভোটার রোকেয়া হলে ৫,৬৭৬ জন। এরপর রয়েছে কবি সুফিয়া কামাল হলে ৪,৪৯৫ জন, শামসুন নাহার হলে ৪,০৯৮ জন, ফজিলাতুন্নেছা মুজিব হলে ২,৬৫১ জন এবং বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে ২,১০৮ জন।

ছাত্রদের মধ্যে সবচেয়ে বেশি ভোটার জগন্নাথ হলে ২,২৫৪ জন। এরপর শহীদুল্লাহ হলে ২,০১৭ জন, বিজয় একাত্তর হলে ২,০১৩ জন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ১,৯৬১ জন এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ১,৭৩৫ জন, ফজলুল হক মুসলিম হলে ১,৭৭৯ জন, শেখ মুজিবুর রহমান হলে ১,৬০০ জন, মাস্টারদা সূর্যসেন হলে ১,৪৯৫ জন, স্যার এ এফ রহমান হলে ১,৪৮০ জন, হাজী মুহাম্মদ মুহসীন হলে ১,৩৯৪ জন, অমর একুশে হলে ১,৩১৯ জন, কবি জসীমউদদীন হলে ১,২৯৮ জন এবং সলিমুল্লাহ মুসলিম হলে ৫৫৯ জন।

তফসিল অনুযায়ী, ভোটার তালিকা নিয়ে কেউ আপত্তি জানাতে চাইলে ৬ আগস্ট বিকেল ৪টার মধ্যে তা জমা দিতে হবে। আপত্তি যাচাই-বাছাই শেষে ১১ আগস্ট বিকেল ৪টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।এছাড়া, ১২ থেকে ১৮ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ চলবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৯ আগস্ট। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২০ আগস্ট এবং প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ২১ আগস্ট। প্রার্থীরা ২৫ আগস্ট পর্যন্ত তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২৬ আগস্ট এবং ভোটগ্রহণ হবে ৯ সেপ্টেম্বর।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...