শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

‘আওয়ামী দোসররা’ থাকায় অনুষ্ঠান বর্জন জুলাই আন্দোলন নেতাদের

প্রকাশিত - ২৭ জুলাই, ২০২৫   ০৯:৩৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ফরিদপুরের সদরপুরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথপাঠ অনুষ্ঠান বর্জন করেছেন জুলাই আন্দোলনের নেতারা। আওয়ামী লীগের দোসরদের নিয়ে উপজেলা প্রশাসন অনুষ্ঠান আয়োজন করেছে—এমন অভিযোগ এনে তা বর্জন করেন তাঁরা। গত শনিবার ২৬ জুলাই উপজেলা পরিষদ মিলনায়তনে এ ঘটনা ঘটে। 

উপজেলা পরিষদ মিলনায়তনে ওই অনুষ্ঠানে উপস্থিত ইউপি চেয়ারম্যানদের মধ্যে ছিলেন সদরপুর ইউপি চেয়ারম্যান কাজী জাফর, আকোটের চর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসলাম বেপারী, ঢেউখালি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, ভাষানচর ইউপি চেয়ারম্যান শেখ গোলাম কাউসার, চর মানাইর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, চর নাসিরপুর ইউপি চেয়ারম্যান রোকনউদ্দিন মোল্লা।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয় ঢাকার ওসমানী মিলনায়তনে। পরে বক্তব্য দেন ছাত্র ও রাজনৈতিক দলের নেতারা। ওই অনুষ্ঠানে যোগ দিতে উপজেলা পরিষদ মিলনায়তনে রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানায় উপজেলা প্রশাসন। 

সেখানে উপস্থিত বিএনপি ও জুলাই আন্দোলনের নেতাদের অভিযোগ, ওই মিলনায়তনে উপস্থিত ইউপি চেয়ারম্যানরা আওয়ামী লীগ ও ফরিদপুর ৪ আসনের সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় যুবলীগের সভাপতিমন্ডলীর সদস্য মজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরী মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

তাদের কারো কারো আওয়ামী লীগের দলীয় পদও রয়েছে। তাঁদের অভিযোগ, ওই চেয়ারম্যানদের বিরুদ্ধে গত বছর জুলাই-আগস্ট আন্দোলনের সময় পুলিশকে মদদ দিয়ে আন্দোলনকারীদের দমনের অভিযোগ রয়েছে। ওই আন্দোলনে আন্দোলনকারী অনেক ছাত্রনেতাসহ বিএনপি নেতাদের মামলা, হামলা ও হয়রানির শিকার হতে হয়। সূত্র জানায়, বিএনপি ও ছাত্রনেতারা শপথ অনুষ্ঠান বর্জনের হুমকি দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা তাদের নানাভাবে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু আন্দোলনকারী ছাত্রনেতারা শপথ না পড়ে মিলনায়তন থেকে বের হয়ে যান। আর বিএনপি নেতারা উপস্থিত থাকলেও শপথ পড়েননি। একপর্যায়ে সভাস্থলে হৈচৈ হলে সেখানে উপস্থিত ইউপি চেয়ারম্যান ও সরকারি কর্মকর্তা ও জামায়াত নেতাদের নিয়ে শপথবাক্য পাঠ করে অনুষ্ঠান শেষ করেন ইউএনও।

এ ব্যাপারে উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজামান বলেন, ইউএনও আওয়ামী লীগের দোসরদের নিয়ে শপথবাক্য পড়ানোর উদ্যোগ নেন। এর প্রতিবাদ জানান তাঁরা। তবে ইউএনও হৈ হট্টগোলের মধ্যেই শপথ পড়ানোর কর্মসূচি শেষ করেন। বদরুতজামান জানান, তিনি মিলনায়তন থেকে বের না হলেও ওই শপথ পড়ানোর অনুষ্ঠানে যোগ দেননি। অনুষ্ঠান বর্জন করা জুলাই আন্দোলনের ছাত্রনেতা তুষার মাহমুদ বলেন, ওই অনুষ্ঠানে আন্দোলনকারী ছাত্রনেতাদের দাওয়াত দেওয়া হয়নি। অথচ আওয়ামী লীগের দোসর ইউপি চেয়ারম্যানদের দাওয়াত দেওয়া হয়েছে। তিনি জানান, তিনিসহ মিলনায়তনে  উপস্থিত আন্দোলনকারী ছাত্রনেতারা যারা গত জুলাই-আগস্টে হামলা ও মামলার শিকার হয়ে গ্রেপ্তার হয়েছিলেন, তাঁরা সবাই বের হয়ে আসেন।

তবে শপথ অনুষ্ঠানে যোগ দেওয়া প্রসঙ্গে উপজেলা জামায়াতের আমির দেলোয়ার হোসেন জানান, তিনি পুরো সময় মিলনায়তনে উপস্থিত ছিলেন এবং শপথপাঠ  অনুষ্ঠানে অংশ নেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন, অনুষ্ঠানটি মূলত সমাজসেবা ও মহিলাবিষয়ক অধিদপ্তরের। দাওয়াত দেওয়ার ব্যাপারে দিকনির্দেশনা ছিল। তার পরও তিনি বিএনপি জামায়াত, এনসিপিসহ সব নেতাদের দাওয়াত দিয়েছেন। তিনি বলেন, ইউপি চেয়ারম্যানরা সরকারের অংশ। দল থেকে নির্বাচন করলেও নির্বাচিত হওয়ার পর তারা সরকারের হয়ে যান। তাদের নিয়েই আমার কাজ করতে হয়। তারা কেউ কোনো মামলার আসামিও নন।

ইউএনও আরো বলেন, দলীয়ভাবে প্রধান দুজনকে দাওয়াত দেওয়া হয়েছে, সহযোগী সংগঠনগুলোকে দাওয়াত দেওয়ার সুযোগ ছিল না। চেয়ারম্যানদের বিষয়ে প্রশ্ন উঠলে আমি সেটা বোঝাতে সক্ষম হয়েছি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।