শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত

প্রকাশিত - ২২ জুলাই, ২০২৫   ১১:০৮ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ভয়াবহ ঘটনার প্রেক্ষিতে আগামী ২৪ জুলাই (বৃহস্পতিবার) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে কলেজ প্রাঙ্গণে অবস্থানরত শিক্ষার্থীদের উদ্দেশে এ ঘোষণা দেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার।তিনি জানান, ২৪ জুলাইয়ের পরীক্ষার নতুন তারিখ নিয়মিত পরীক্ষাগুলো শেষ হওয়ার পর জানানো হবে। এর আগে সোমবার (২১ জুলাই) রাতে, শিক্ষা উপদেষ্টার বরাত দিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এক বিবৃতিতে মঙ্গলবারের (২২ জুলাই) পরীক্ষাও স্থগিত ঘোষণা করেন।

এদিকে, সকালে থেকে শিক্ষার্থীরা যে ছয় দফা দাবিতে আন্দোলন করছে, তার প্রতিটি দাবিকেই যৌক্তিক বলে উল্লেখ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, সরকার শিক্ষার্থীদের আবেগ ও নিরাপত্তাজনিত উদ্বেগকে সম্মান করছে এবং তাদের সব দাবির ব্যাপারে ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখছে।

উল্লেখ্য, সোমবার দুপুরে রাজধানীর উত্তরা-১১ নম্বর সেক্টরে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এখন পর্যন্ত এই দুর্ঘটনায় বিমানের পাইলটসহ ৩১ জন নিহত এবং অন্তত ১৭০ জন আহত হয়েছেন, যাদের অনেকেই রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।এই দুর্ঘটনার প্রেক্ষিতে সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষার্থীদের নিরাপত্তা, ক্ষতিপূরণ, এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে করণীয় বিষয়ে এখন জাতীয় আলোচনার সৃষ্টি হয়েছে।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...