শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ইউএনএফপিএর জরিপ, অর্থনৈতিক অনিশ্চয়তায় কমছে প্রজনন হার

প্রকাশিত - ১৪ জুলাই, ২০২৫   ১২:০১ এএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : পেশা, অর্থনৈতিক অবস্থা, ব্যক্তি স্বার্থসহ নানা কারণে বিয়ে ও সন্তান গ্রহণের ক্ষেত্রে মানুষের আগ্রহ কমছে। এর অন্যতম কারণ, অর্থনৈতিক অনিশ্চয়তা ও প্রজনন বিষয়ে তরুণদের সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতার অভাব। সম্প্রতি ১৪টি দেশের ১৪ হাজার তরুণের মাঝে পরিচালিত এক জরিপে এমন চিত্র উঠে এসেছে। জরিপ করেছে জাতিসংঘ জনসংখ্যা তহবিল ইউএনএফপিএ এবং ইউ গভ সার্ভে।

বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে সোমবার (১৪ জুলাই) পরিবার পরিকল্পনা অধিদপ্তর কর্তৃক ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় এ তথ্য জানানো হয়।বিশ্বে জনসংখ্যা এভাবে হ্রাস পেতে থাকলে এক সময় তা বিলুপ্ত হয়ে যেতে পারে।

সম্প্রতি প্রকাশিত স্টেট অব ওয়ার্ল্ড পপুলেশন রিপোর্টে বলা হয়েছে, বিশ্বব্যপী জনসংখ্যা ৮ বিলিয়নের নিচে নেমে আসাও সমস্যা নয়। প্রকৃত সমস্যা হলো প্রজনন হারে প্রভাব পড়া।এর ফলে বিশ্বের এক বৃহৎ জনগোষ্ঠী সন্তান ধারণের সুযোগ অথবা আকাঙ্ক্ষা হতে বঞ্চিত হবে।

জরিপে দেখা গেছে, একাধিক সন্তান গ্রহণের ইচ্ছে বা প্রত্যাশা থাকলেও তা বাস্তবে রূপ পায় না। অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে; কর্মসংস্থান ও অর্থনৈতিক সক্ষমতার অনিশ্চিয়তা, জীবনযাত্রায় উচ্চ ব্যয়ের কারণে প্রায় অর্ধেকেরও বেশি তরুণ পছন্দের সংখ্যা অনুযায়ী সন্তান গ্রহণ করতে সক্ষম হয় না।

প্রতি চারজনে একজন পছন্দ মতো সময়ে সন্তান নিতে চেয়ে ব্যর্থ হয়েছেন। এদের ৪০ শতাংশ পরবর্তীতে সন্তান ধারণের প্রত্যাশাকে বাদ দিতে বাধ্য হয়েছে। প্রায় ১৩ শতাংশ তরুণের অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ এবং একটি সময় যখন তার সন্তান চেয়েও ব্যর্থ হয়েছেন। ১৪ শতাংশ তরুণ উপযুক্ত সঙ্গীর অভাবে সন্তান গ্রহণে সমর্থ হয় না। ১৮ শতাংশ জনগণ পরিবার পরিকল্পনা অথবা প্রজনন স্বাস্থ্যসেবা প্রাপ্তির কোন সুযোগ নেই। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, ক্ষমতায়নের পূর্বশর্ত হলো অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন।

আর্থিকভাবে সক্ষম হলে ক্ষমতায়নের পথ সহজ হয়। একটি সম্ভাবনাময়, ন্যায্য বিশ্ব গড়তে হলে আমাদের সমতা অর্জন করতে হবে। এই লক্ষ্য বাস্তবায়নে যত বাধা আছে, তা আমাদের ঝেড়ে ফেলতে হবে।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, আমরা পছন্দের পরিবার গড়ার জন্য তারুণ্যের ক্ষমতায়নের কথা বলছি। কিন্তু এর জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষা, সহায়ক পরিবেশ এবং সচেতনতা। তরুণদের উপযুক্তভাবে প্রস্তুত করতে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, রাষ্ট্র বিনির্মাণে তরুণ সমাজের ভূমিকা কী হতে পারে, তা জাতি দেখেছে। তরুণরাই জাতির ভবিষ্যৎ। যেভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং এবং রোবোটিক্সের উন্নতি হচ্ছে, তার প্রভাব পড়বে জীবনের নানা ক্ষেত্রে কর্মসংস্থানেও। এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের প্রস্তুত থাকতে হবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন বলেন, বিশ্বে আজকে জনসংখ্যা হলো আটশ ২৩ কোটি ৪৫ লাখ ২৪ হাজার ৭৫০ জন। সর্বশেষ পাঁচ মিনিটে বিশ্বে ১ হাজার ২৫০ মানুষের জন্ম হয়েছে এবং এক হাজারের মতো মানুষের মৃত্যু হয়েছে।

ধারণা করা হয়, এ সংখ্যা এক হাজার কোটিতে পৌঁছাবে ২০৫৬ সালে। ১ হাজার ৯০ কোটিতে পৌঁছাবে ২০৯৮ সালে। এর পর থেকে এ সংখ্যা কমবে। তিনি বলেন, বাংলাদেশে প্রতি বর্গমাইলে ৩ হাজার ২৭২ জন মানুষ বসবাস করে। এবং প্রতি ৫০০ বর্গমাইলে একটি করে মেডিক্যাল কলেজ আছে। এটিও বিশ্বে রেকর্ড। এতো ঘনবসতিপূর্ণ মানুষ ও এতো মেডিক্যাল কলেজ পৃথিবীর কোথাও নাই।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।