শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাটজিপিটি শোধ করল ২০ লাখ টাকা, বিশ্বজুড়ে হইচই

প্রকাশিত - ০২ জুলাই, ২০২৫   ০৭:৫৮ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : প্রযুক্তিকে যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে সেখান থেকে আপনি নিজের জীবন করে তুলতে পারেন উজ্জ্বল। সম্প্রতি এক মার্কিন মহিলা এই কাজটি করে সকলকে অবাক করে দিয়েছে। 

মার্কিন এক মহিলার ক্রেডিট এবং ডেবিট কার্ডে প্রায় ১৯ লাখ ৬৯ হাজার টাকা ধার ছিল। সেই টাকা তিনি কীভাবে শোধ করবেন তা নিয়ে কিনারা পাচ্ছিলেন না। তবে এরপর তিনি হঠাৎ করেই চ্যাটজিপিটি-র সাহায্য নেন। তার বুদ্ধির জোরে এই মহিলা নিজের সমস্ত ঋণ শোধ করলেন।

মহিলা নিজের সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি নিজের টাকা কীভাবে ব্যবহার করবেন সেটা তিনি বুঝতে পারছিলেন না। ফলে এতগুলি টাকা তার ধার হয়ে গিয়েছিল। তবে চ্যাটজিপিটি-র সঙ্গে কথা বলে তিনি বুঝতে পারলেন তিনি আর্থিকভাবে কতটা নিরক্ষর ছিলেন।

এই মহিলার মেয়ের জন্ম হওয়ার পর থেকেই তার খরচ বাড়তে থাকে। সেখানে তিনি বুঝতেই পারছিলেন না কীভাবে তিনি নিজের ঋণের বোঝা কমিয়ে দেবেন। কিন্তু তিনি এমন কিছু রাজসিকভাবে থাকতেন না। এরপর তিনি চ্যাটজিপিটি-র সাহায্য নেন। সে প্রতিদিন সকালে উঠে মহিলার সারাদিন কোথায় কত টাকা খরচ করবেন সেটা বাতলে দিতে থাকে। এরফলে ধীরে ধীরে তার খরচ কমতে শুরু করে। তার বেশ কয়েকটি ভুলে যাওয়ার অ্যাকাউন্টকে কীভাবে কাজে লাগানো যায় সেদিকেও নজর রাখার কাজটি করে চ্যাটজিপিটি।

এক মাসের একটি চ্যালেঞ্জ নেয় চ্যাটজিপিটি। সেখান থেকে মহিলার রোজকার খরচ থেকে শুরু করে রোজকার রান্না সবেতেই বাজেট বেঁধে দেয় চ্যাটজিপিটি। ফলে ধীরে ধীরে কমতে থাকে মহিলার খরচ। তিনি নিজের ঋণের টাকা শোধ করতে শুরু করেন।

এই মহিলার খবরটি গোটা আমেরিকাতে ছড়িয়ে পড়ে। তারপর তিনি বলেন, যদি হঠাৎ করে সমস্যা আসে তাহলে সেখান থেকে এআই-কে নিজের বন্ধু বলে মনে করতে পারেন। তাহলেই দেখতে পারবেন কীভাবে সে আপনার সমস্যাকে নিজের বলে মনে করবে। আপনার খারাপ অবস্থা থেকে আপনি উঠতে পারবেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।