শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বাকৃবিতে পিজিডি-ইন আইসিটি প্রোগ্রামের সার্টিফিকেট বিতরণ

প্রকাশিত - ২৮ জুন, ২০২৫   ০৫:১৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পিজিডি-ইন আইসিটি প্রোগ্রামের ১৮তম ও ১৯তম ব্যাচের উত্তীর্ণদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। বাকৃবি কমিউনিটি সেন্টারে আজ দুপুরে এই সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।বাকৃবির কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের কম্পিউটার সায়েন্স এন্ড ম্যাথম্যাটিক্স বিভাগের তত্ত্বাবধানে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ইনফরমেশন এন্ড কমিউনিকেশন  টেকনোলজি (পিজিডি ইন আইসিটি) প্রোগ্রামের ১৮তম ও ১৯তম ব্যাচের উত্তীর্ণদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়। পিজিডি ইন আইসিটি প্রোগ্রামের পরিচালক অধ্যাপক ড. মো. রাকিব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন- উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূইঁয়া। 

বিশেষ অতিথি ছিলেন- ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক  ড. মো. শহীদুল হক, কৃষি প্রকৌশল ও কারিগরী অনুষদে ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. আবদুল মজিদ এবং কম্পিউটার সায়েন্স এন্ড ম্যাথম্যাটিক্স বিভাগের প্রধান অধ্যাপক মুহাম্মদ মোস্তাগীজ বিল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ড. মেজবাহ উদ্দিন ও এমডি. সাইফুদ্দিন এবং সার্টিফিকেট প্রাপ্তদের মধ্য থেকে অভিব্যক্তি প্রকাশ করেন- মো. সুলতান উদ্দিন ও ফুয়াদ প্রমুখ।

ড. ফজলুল হক বলেন, এই প্রশিক্ষণ আপনাদের জীবনের প্রতিটি স্তরে কাজে লাগবে। আগে কম্পিউটারের এত বহুল ব্যবহার ছিলনা, এখন প্রায় সব ক্ষেত্রেই এর ব্যবহার হচ্ছে। তাই সময় এবং টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। এই প্রশিক্ষণ কোর্স পরিচালনা করতে গিয়ে একাডেমিক কার্যক্রমে যেন কোন সমস্যা না নয়, সে জন্য তিনি শিক্ষকদের সতর্ক থাকার আহবান জানান। পরে ভাইস-চ্যান্সেলর ১৮তম এবং ১৯তম ব্যচের প্রশিক্ষণার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...