শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

নিষেধাজ্ঞা উপেক্ষা করে গণ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি

প্রকাশিত - ১৪ জুন, ২০২৫   ০৪:১৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : প্রতিষ্ঠার পর থেকেই ঢাকা সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ। ছাত্র অবস্থায় কোন দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত না হওয়ার অঙ্গীকার করলেই এখানে ভর্তির সুযোগ পান শিক্ষার্থীরা। এসব অঙ্গীকার ভঙ্গ করে এবং নিয়ম নীতির তোয়াক্কা না করেই ১২ সদস্যকে নিয়ে গবি শাখা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (১১ জুন) বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা ও সাধারণ সম্পাদক এম. রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ কমিটির ঘোষণা দেওয়া হয়। এরপরই বিশ্ববিদ্যালয়ে সমালোচনার ঝড় উঠেছে।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিষ্ঠার পর প্রায় ২৭ বছর হতে চললেও এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের কমিটি গণ বিশ্ববিদ্যালয়ে দেখা যায়নি। এর আগে বেশ কয়েকবার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কমিটি দেয়ার চেষ্টা চালিয়েও সফল হয়নি। কারণ শিক্ষার্থীরা অঙ্গীকারনামায় স্বাক্ষর করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। অঙ্গীকারের ব্যতয় ঘটলে বিশ্ববিদ্যালয় প্রশাসন শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ করে থাকে। এছাড়া বিশ্ববিদ্যালয় পরিচিতিতে গণ বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণ অরাজনৈতিক হিসেবে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ গত ১৯ মার্চ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, ক্যাম্পাসে অধ্যয়নরত সব শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের সব ধরনের দলীয় রাজনীতি থেকে বিরত থাকার অনুরোধ করা হলো। গণ বিশ্ববিদ্যালয়ের নাম লোগো দলীয় রাজনীতিতে নিষিদ্ধ। এর ব্যত্যয় হলে বিশ্বিবদ্যালয়ের স্বার্থে প্রচলিত বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে সেসব ঘোষণা উপেক্ষা করেই গণ বিশ্ববিদ্যালয়ের প্রায় তিন দশকের ইতিহাসে প্রথমবারের মতো কমিটি ঘোষণা করলো বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল।

শিক্ষার্থীদের দাবি, বামপন্থী কয়েকটি সংগঠন ও ইসলামী ছাত্রশিবির বিভিন্ন মোড়কে সক্রিয় থাকলেও তাদের কমিটি ঘোষণা কিংবা প্রকাশ্যে নাম উল্লেখসহ কোনো কার্যক্রম দেখা যায়নি। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পরপরই গণ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সক্রিয় হতে শুরু করে জাতীয়তাবাদী ছাত্রদল। ক্যাম্পাসের নাম ও লোগো ব্যবহারসহ বিশ্ববিদ্যালয়ের বাইরে বিভিন্ন প্রচার-প্রচারণামূলক কর্মসূচি পালন করে বিএনপির এই সহযোগী সংগঠনটি। 

ছাত্রদলের গণ বিশ্ববিদ্যালয় শাখার নবগঠিত ১২ সদস্যের কমিটির সভাপতি হয়েছেন আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. নির্জন এবং সাধারণ সম্পাদক করা হয়েছেন আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. আসাদুর রহমান বিজয়। কমিটিতে অন্যদের মাধ্যে আছেন, সিনিয়র সহ-সভাপতি মো. মামুন হোসেন খান, সহ-সভাপতি আব্দুল্লাহ আল রাফি, মো. রাকিবুল হাসান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল রাইভার, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আকরাম হোসেন, মাশরুর মাহমুদ, মেহেদী হাসান, রওনক জাহান রওনক, সাংগঠনিক সম্পাদক সবুজ আহমদ এবং দপ্তর সম্পাদক উল্লাস কুমার দত্ত আকাশ। কমিটির বিজ্ঞপ্তিতে উল্লেখ হয়েছে, আগামী ১ বছরের জন্য গণ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন করা হলো। আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তরে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হলো।

কমিটি ঘোষণার বিষয়ে গণ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. নির্জন বলেন, “সম্প্রতি ঘোষিত ১২ সদস্যের কমিটি সর্বসম্মতির ভিত্তিতেই গঠিত হয়েছে। গণ বিশ্ববিদ্যালয় একটি রাজনীতি-মুক্ত ক্যাম্পাস এবং আমরা ছাত্ররাও সে ধারণা মাথায় রেখেই এখানে ভর্তি হয়েছিলাম। এ প্রসঙ্গে আমি বলতে চাই, আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে কোনো দলীয় কার্যক্রম পরিচালনা করি না। আমাদের ছাড়াও আরো অনেক সংগঠন নানা ধরনের কাজ করে থাকে। তাহলে শুধু আমাদের কার্যক্রমকে কেন্দ্র করে প্রশ্ন উঠলে সেটিকে বৈষম্যমূলক মনে করা যেতে পারে।” তিনি আরও বলেন, “কমিটি গঠনের বিষয়ে এখনো প্রশাসনের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। তবে আমরা এ বিষয়ে তাদের সঙ্গে কথা বলবো। তবে প্রশাসন অনেক ব্যাপারে আগ্রহ দেখায় না। তাই বলে কি আমাদের ব্যক্তি স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার থাকবে না?”

কমিটি ঘোষণার বিষয়ে ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিটির সাধারণ সম্পাদক এম. রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু বলেন, “রাজনীতি নিষিদ্ধ এই শব্দের সঙ্গে সম্পূর্ণ দ্বিমত পোষণ করি। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কিছু আইনকানুন করা আছে। বিশ্ববিদ্যলয়ের ভেতরে রাজনীতি করা যাবে না। আমরা তাদের এ নিয়মকে শ্রদ্ধা করি। এজন্যই আমরা যেসব রাজনীতি করি তা সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় বাইরে। কারণ রাজনীতি বাংলাদেশের  নাগরিকের একটি সাংবিধানিক অধিকার। ছাত্রদল ক্যাম্পাসে যেন সুস্থ শিক্ষার পরিবেশ থাকে এই বিবেচনা করেই ছাত্র  রাজনীতি করে। সুতরাং আমরা ব্যানারে বিশ্ববিদ্যালয়ের ভিতরে রাজনীতি করি না।”

তিনি আরও বলেন, “বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টের দেখবেন লাভজনক প্রতিষ্ঠানের ব্যানারে তারা বিভিন্ন রকমের দুর্নীতি করে থাকে। বিভিন্ন সময় বিভিন্ন রকমের ফি আরোপ করে থাকে। সেগুলো নিয়ে আমাদেরই কাজ করতে হবে। তারা তাদের মন মত একটি আইন করে রাখছে। যেহেতু বিশ্ববিদ্যালয় ভেতর কাজ করতে দেবে না, সেহেতু আমরা বিশ্ববিদ্যালয় বাইরে। তবে এ নিয়ে আমরা হাইকোটে  রিট করলে জিতে যাবো। কিন্তু আমরা তা করছি না। আমি ছাত্রদের কথা মাথায় রেখে ছাত্র রাজনীতি করছি  এবং ভবিষ্যৎ করব। 

ছাত্রদলের কমিটি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, “গণ বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠালগ্ন থেকেই রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ। এ সংক্রান্ত নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের প্রাসঙ্গিক নীতিমালায় এবং প্রসপেক্টাসে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পুনরায় একটি নোটিশ জারি করা হয়েছে। নোটিশ প্রদানের পরও যদি কোনো সংগঠন বা ব্যক্তি রাজনৈতিক কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে, তাহলে তা স্পষ্টভাবে নীতিমালার লঙ্ঘন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।”

১৯৯৮ সালে গণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। সেই সময় থেকেই ক্যাম্পাসে দলীয় রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ করে কর্তৃপক্ষ। ক্যাম্পাসে সুস্থ রাজনীতির স্বার্থে ২০১৩ সালে শুরু হয় ছাত্র সংসদের কার্যক্রম। সবশেষ ২০১৮ সালে তৃতীয়বারের মতো গণ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এছাড়াও ক্যাম্পাসে গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, ক্যারিয়ার ক্লাব, ফটোগ্রাফিক সোসাইটি, ডিবেটিং সোসাইটি, অগ্নিসেতুসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের কার্যক্রম রয়েছে। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...