শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসির ফল প্রকাশ হতে পারে যে দিন

প্রকাশিত - ১২ জুন, ২০২৫   ০৫:১৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন :  চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ নিয়ে অধীর অপেক্ষায় রয়েছেন দেশের ১৯ লাখের বেশি শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। যদিও এখনো ফল প্রকাশের নির্দিষ্ট দিন ঘোষণা করা হয়নি, তবে নিয়ম অনুযায়ী ১৩ জুলাইয়ের মধ্যেই ফল প্রকাশের আশ্বাস দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

চলতি বছরের ৪ এপ্রিল থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। শেষ হয় ১৩ মে। নিয়ম অনুযায়ী, পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়। পরীক্ষার্থী-অভিভাবকরা অধীর আগ্রহে থাকলেও এখনো ফলাফল প্রকাশের আনুষ্ঠানিক দিনক্ষণ ঠিক করতে পারেনি ১১টি শিক্ষা বোর্ডের মোর্চা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। উল্টো উত্তরপত্র (খাতা) মূল্যায়নে এবার দেরি হচ্ছে বলে জানিয়েছেন খোদ বোর্ড কর্মকর্তরা।

তারপরও নির্ধারিত সময়ের (পরীক্ষা শেষের ৬০ দিন) মধ্যে ফল প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির।

বুধবার (১১ জুন) গণমাধ্যমকে তিনি বলেন, পরীক্ষকরা খাতা মূল্যায়ন শেষে বোর্ডে পাঠাতে শুরু করেছেন। তবে, খুব অল্প খাতা এসেছে। এখনও অনেক খাতা মূল্যায়ন বাকি। 

ড. খন্দোকার এহসানুল কবির বলেন, এবার উত্তরপত্র মূল্যায়নে কিছুটা দেরি হচ্ছে। সব খাতা হাতে পেলে সফটওয়্যারে নম্বর ইনপুট দেওয়াসহ আনুষঙ্গিক কাজ করা হবে। এরপর ফল প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়। সেক্ষেত্রে আশা করছি ১৩ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ করা হবে। সম্ভাব্য দিন ঠিক করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে। মন্ত্রণালয় অনুমোদন দিলে তারিখ ঠিক হবে। সেজন্য সুনির্দিষ্ট দিনক্ষণ এখনই বলা সম্ভব হচ্ছে না। 

উল্লেখ্য, চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন পরীক্ষায় অংশ নিয়েছেন। এর মধ্যে ছাত্র ৭ লাখ এক হাজার ৫৩৮ জন এবং ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...