২৪ঘণ্টা অনলাইন : তারেক রহমানের দেশে ফিরে আসার বিষয়ে সরকারের কোনো ধরনের বাধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘তারেক রহমান বাংলাদেশের নাগরিক। তিনি চাইলে যে কোনো সময় দেশে ফিরতে পারেন। তাঁর দেশে ফেরার সিদ্ধান্ত একান্তই তাঁর ব্যক্তিগত বিষয়।’ ১২ জুন সকালে গাজীপুরের সালনা হাইওয়ে থানা ও ব্যারাক পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
এসময় ভারত থেকে বাংলাদেশিদের পুশ-ইন বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভারত থেকে যাদের বাংলাদেশে ঢোকানো হচ্ছে, তারা সঠিক চ্যানেল অনুসরণ করছে না। অমানবিকভাবে তাদের বাংলাদেশের সীমানায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এ বিষয়ে আমরা ভারতের হাইকমিশনারকে জানিয়েছি এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এ ব্যাপারে কথা বলেছেন।’
তিনি আরও বলেন, ‘আমাদের বাংলাদেশের নাগরিক যারা ভারতসহ বাইরের দেশে অবস্থান করছেন, তাদের অবশ্যই দেশে ফিরতে দেওয়া হবে। তবে সেক্ষেত্রে যথাযথ পদ্ধতি অনুসরণ করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে তারা জঙ্গলের পথ বা অননুমোদিত রাস্তা ব্যবহার করছে। যা খুবই অমানবিক।’ কোভিড প্রতিরোধে আন্তর্জাতিক সীমান্ত ও বিমানবন্দরসমূহে সচেতনতা বৃদ্ধির জন্য সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা।
এ সময় তাঁর সঙ্গে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড. মো. নাজমুল করিম খান, হাইওয়ে পুলিশের ডিআইজি শফিকুল ইসলাম, গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে তিনি বিজিবির গাজীপুর ব্যাটালিয়ন ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট ঘুরে দেখার কথা রয়েছে। সাংবাদিকদের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা আহ্বান জানিয়ে বলেন, ‘খণ্ডিত নয়, সম্পূর্ণ তথ্য প্রচার করুন। খণ্ডিত সংবাদ প্রতিবেশী রাষ্ট্র তাদের স্বার্থে ব্যবহার করতে পারে।’
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।