শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ড. ইউনূসের সঙ্গে বৈঠকে অস্বীকৃতি ব্রিটিশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত - ১২ জুন, ২০২৫   ০৮:৩৩ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : যুক্তরাজ্যের সরকারি কর্মকর্তারা নিশ্চিত করেছেন, ড. ইউনূসের সঙ্গে স্টারমারের বৈঠকের কোনো পরিকল্পনা নেই এবং এ বিষয়ে তারা কোনো মন্তব্যও করেননি। লন্ডন সফরে থাকা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা স্যার কিয়ার স্টারমার তার সঙ্গে সাক্ষাতে রাজি হননি। শেখ হাসিনার ক্ষমতাচ্যুত সরকারের আমলে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে—এমন অভিযোগ তুলে সেই অর্থ ফেরত আনার জন্য যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের সহযোগিতা চাচ্ছেন ড. ইউনূস। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে তিনি জানান, নৈতিকভাবে যুক্তরাজ্যের বাংলাদেশকে সহযোগিতা করা উচিত। তিনি বলেন, ‘আমার স্টারমারের সঙ্গে কোনো সরাসরি কথা হয়নি। তবে আমি নিশ্চিত যে তিনি আমাদের প্রচেষ্টাকে সমর্থন করবেন।‘

ড. ইউনূসের দাবি, শেখ হাসিনার সরকারের আমলে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, যার বড় একটি অংশ গেছে যুক্তরাজ্যে। এছাড়াও সেই অর্থের গন্তব্য হিসেবে কানাডা, সিঙ্গাপুর, ক্যারিবীয় অঞ্চল ও মধ্যপ্রাচ্যের কথাও বলেছেন তিনি। যুক্তরাজ্যের সরকারি কর্মকর্তারা নিশ্চিত করেছেন, ড. ইউনূসের সঙ্গে স্টারমারের বৈঠকের কোনো পরিকল্পনা নেই এবং এ বিষয়ে তারা কোনো মন্তব্যও করেননি। ড. ইউনূস জানান, ব্রিটিশ সরকার অর্থ উদ্ধারে কিছু সহযোগিতা করছে ঠিকই, তবে তিনি চান যুক্তরাজ্য এটি ‘আইনগত এবং নৈতিক দায়িত্ব’ হিসেবে বিবেচনা করুক। ‘এই সফরের উদ্দেশ্য যুক্তরাজ্য থেকে আরো সহযোগিতা পাওয়া,’ বলেন ড. ইউনূস।

এদিকে, বাংলাদেশের দুর্নীতি তদন্তে ব্রিটেনের লেবার পার্টির ওপরও চাপ তৈরি হয়েছে। শেখ হাসিনার ভাগ্নি ও স্টারমারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত টিউলিপ সিদ্দিক গত জানুয়ারিতে দুর্নীতির অভিযোগে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে সম্পত্তিসহ নানা উপকরণ গ্রহণ করেছেন। যদিও তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন এবং এখনো এমপি পদে বহাল আছেন। এই সপ্তাহে টিউলিপ সিদ্দিক অধ্যাপক ইউনূসকে এক চিঠিতে সাক্ষাতের অনুরোধ জানান, যাতে তিনি বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের ‘ভুল ব্যাখ্যা’কে পরিষ্কার করতে পারেন। কিন্তু প্রধান উপদেষ্টা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

তিনি বলেন, ‘এটা আইনগত বিষয়, কোনো ব্যক্তিগত ব্যাপার নয়।‘ তিনি আরো বলেন, ‘শেখ হাসিনা তার ১৬ বছরের শাসনে ক্ষমতাকে টাকার উৎসে রূপান্তর করেছেন এবং আত্মীয়-স্বজন ও ঘনিষ্ঠজনদের জন্য ব্যাপক লুটপাটের পথ খুলে দিয়েছেন।‘ প্রধান উপদেষ্টা জানান, তার সরকার যুক্তরাজ্যের ব্যবসা প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান, পুলিশ ও গোয়েন্দা সংস্থাসহ সব মহলের সহায়তা চায়। তিনি বলেন, ‘আমরা গ্রেট ব্রিটেনের জনগণের সহায়তা চাই।‘ তার প্রতিনিধি দলে থাকা কর্মকর্তারা জানান, তারা এখনো যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাতের আশা করছেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।