শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

মায়ের মুখ দেখতে প্যারোলে মুক্তি ফারজানা রূপার

প্রকাশিত - ১১ জুন, ২০২৫   ০৫:০৮ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : শেষবারের মতো প্রয়াত মায়ের মুখ দেখতে কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়েছেন সাংবাদিক ফারজানা রূপা। তাঁর সঙ্গে স্বামী সাংবাদিক শাকিল আহমেদকেও প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। ১১ জুন বুধবার সন্ধ্যা ৬টার পর কারাগার থেকে পুলিশি প্রহরায় তাঁদের মুক্তি দেওয়া হয়। বুধবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (মিডিয়া) জান্নাতুল ফরহাদ। জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে হত্যা মামলায় পৃথক কারাগারে বন্দী এই সাংবাদিক দম্পতি।

জান্নাতুল ফরহাদ জানান, সাংবাদিক ফারজানা রূপার মা মারা যান। তাঁর মাকে শেষবার দেখার জন্য তাঁকে ও তাঁর স্বামী সাংবাদিক শাকিল আহমেদকে চার ঘণ্টার জন্য পুলিশি প্রহরায় কারগার থেকে যেতে দেওয়া হয়। গাজীপুর জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা রূপার মায়ের মৃত্যুতে এই আদেশ দেন। কারাগারে এই আদেশ পাওয়ার পর তাঁদের পুলিশের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়। তবে আদেশে বেলা ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সময় দেওয়া হলেও পুলিশ আসতে দেরি হওয়া তাঁদের সন্ধ্যা ৬টা ২০ মিনিটে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মানবিক বিবেচনায় পরবর্তী চার ঘণ্টার জন্য তাঁদের পুলিশি প্রহরায় যেতে দেওয়া হয়।

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার আজকের পত্রিকাকে বলেন, ফারজানা রূপা কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। আর তাঁর স্বামী সাংবাদিক শাকিল আহমেদ কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। তাঁদের গাজীপুর জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাঁদের ময়মনসিংহে ফারজানা রূপার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এদিকে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রূপার মা হোসনে আরা বেগম মারা যান। তাঁর জানাজা আজ রাত ৯টায় ময়মনসিংহের ঘাগড়া গ্রামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রূপা গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে এবং প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন। গত ২১ আগস্ট এই দুজনকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।