শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

২৪তম ‘চাইনিজ ব্রিজ’ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত - ৩০ মে, ২০২৫   ০২:১৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে ২৪তম ‘চাইনিজ ব্রিজ’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিযোগিতাটির আয়োজন করেছে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস, বাস্তবায়নে কাজ করেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট। বাস্তবায়ন সহপ্রতিষ্ঠান হিসেবে থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট এবং শান্ত মারিয়াম-হোংহ্য কনফুসিয়াস ক্লাসরুম।

বৃহস্পতিবার আয়োজিত এই অনুষ্ঠানে চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওফেং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ছাড়াও উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর আবদুল হান্নান চৌধুরী, শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির রেজিস্ট্রার ড. পার মোদিউর রহমান, চায়না মিডিয়া গ্রুপ এবং সিনহুয়া নিউজের ঢাকা ব্যুরো চিফ, ঢাকা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির বাংলাদেশি ও চীনা শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি লি শাওফেং বলেন, ‘চীনা ভাষা শেখা শুধু একটি ভাষা শেখাই নয়, চীন ও বাংলাদেশের পারস্পরিক যোগাযোগের যে একটি ঢেউ দেখা দিয়েছে তার একটি গুরুত্বপূর্ণ অংশ।তিনি বলেন, ‘এক বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে রয়েছি। এই সময়ে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান দেখেছি, অনেক শিক্ষার্থীর পরিবেশনা দেখেছি। আজ দেখলাম শিক্ষার্থীদের চীনা ভাষায় অসাধারণ সব পরিবেশনা। তাদের চীনা ভাষার দক্ষতায় আমি মুগ্ধ। তরুণরা চীনা ভাষা শেখার মাধ্যমে চীনকে আরও জানার দরজা খুলছে।’

চলতি বছর চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উল্লেখ করে তিনি বলেন, গেল পাঁচ দশকে চীন ও বাংলাদেশের পারস্পরিক শ্রদ্ধাবোধ বাড়ছে। আমাদের কূটনৈতিক সম্পর্ক আরও গভীর হচ্ছে। রাজনৈতিক আস্থা, অর্থনৈতিক সহযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময়ও বাড়ছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিটিউটের বাংলাদেশি পরিচালক ড. বুলবুল সিদ্দিকি বলেন, চাইনিজ ব্রিজ প্রতিযোগিতা চীন ও বাংলাদেশের সম্পর্ককে আরও গভীর করবে। এই প্রতিযোগিতার মধ্য দিয়ে বাংলাদেশি শিক্ষার্থীরা তাদের ট্যালেন্ট প্রদর্শন করছে, যা একটি বড় সুযোগ।

দিনের শুরুতে প্রতিদ্বন্দ্বিতামূলক এই প্রতিযোগিতায় একজন শিরোপা, দুইজন রানার্স আপ ও তিনজন তৃতীয় পুরস্কার অর্জন করেন। এ ছাড়া আরও চারজনকে এক্সিলেন্স পুরস্কার দেয়া হয়েছে। বাংলাদেশ ধাপের চ্যাম্পিয়ন পরবর্তীতে আন্তর্জাতিক ট্রফির জন্য চীনে যাবে এবং আন্তর্জাতিক চীনা ভাষা শিক্ষক বৃত্তি প্রকল্পে অংশগ্রহণের সুযোগ লাভ করবেন।

‘চাইনিজ ব্রিজ’ বিদেশি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের চীনা ভাষা দক্ষতা প্রতিযোগিতা একটি বৃহৎ আন্তর্জাতিক চীনা ভাষা প্রতিযোগিতা। এর আয়োজন করে চীনের শিক্ষা মন্ত্রণালয়ের চীনা ও বিদেশি ভাষা বিনিময় সহযোগিতা কেন্দ্র। প্রতিযোগিতাটির দু’টি পর্বে রয়েছে-বিভিন্ন দেশে প্রাথমিক প্রতিযোগিতা এবং চীনে ফাইনাল। ২০০২ সালে এই প্রতিযোগিতার প্রথম আসর অনুষ্ঠিত হয় এবং এখন পর্যন্ত এটি সফলভাবে ২৩টি আসর সম্পন্ন করেছে। এই ২৩ বছরের দীর্ঘ যাত্রায় সেতুটি বিশ্বের ১৬০টিরও বেশি দেশ ও অঞ্চলের মধ্যে একটি শক্তিশালী সংযোগ স্থাপন করেছে।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...