শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টা ও সরকারের পাশে থাকবেন : প্রেস সচিব

প্রকাশিত - ২৬ মে, ২০২৫   ০৫:২৫ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : রবিবার ২৫ মে বৈঠকে অংশ নেয়া একাধিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রধান উপদেষ্টার পাশে থাকবেন বলে জানিয়েছেন। একইসঙ্গে তারা চলমান সংস্কার ও বিচারিক কার্যক্রম এবং নির্বাচন নিয়ে সরকারের উদ্যোগের প্রতি সমর্থন জানান।

ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে একাধিক রাজনৈতিক দলের নেতারা বৈঠক করেন। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। বাসস।

প্রেস সচিব বলেন, ‘আজ বৈঠকে অংশ নেয়া রাজনৈতিক দলের নেতৃবৃন্দ চলমান সংস্কার ও বিচারিক কার্যক্রম এবং নির্বাচন নিয়ে সরকারের উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছেন। তারা সরকার ও প্রধান উপদেষ্টার পাশে থাকবেন বলেছেন’।

প্রধান উপদেষ্টা নেতৃবৃন্দকে জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর কোনো ব্যত্যয় ঘটবে না। শফিকুল আলম বলেন, ‘প্রধান উপদেষ্টার এই কথায় রাজনৈতিক নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করেছেন’।

অধ্যাপক ইউনূসের বরাত দিয়ে প্রেস সচিব বলেন, ‘বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর আমরা বড় ধরনের যুদ্ধাবস্থার ভেতরে আছি। তারা এখন যেভাবে পারে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। তাই বিভাজন থেকে আমাদেরকে উদ্ধার পেতে হবে। নিজেদের মধ্যে ঐকমত্য থাকতে হবে’। আওয়ামী লীগ আমাদেরকে পিছিয়ে দিতে চায় উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, ‘জুলাই বিপ্লবের পর আত্মনির্ভরশীল জাতি হিসেবে আমরা যতটুকু দাঁড়াতে পেরেছি-এটা যেন সামনের দিকে আরও অগ্রসর হয়’।

নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টা তার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘সুষ্ঠু নির্বাচন করতে না পারলে আমি অপরাধবোধ অনুভব করবো’। রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্দেশে অধ্যাপক ইউনূস বলেন, আমি যতদিন দায়িত্বে আছি দেশের কোন অনিষ্ঠ কাজ আমাকে দিয়ে হবে না, এই নিশ্চয়তা দিচ্ছি। জুলাই অভ্যুত্থানের কারণে ধ্বংস হয়ে যাওয়া দেশকে গড়ে তোলার মহাসুযোগ পেয়েছি বলে তিনি মন্তব্য করেন। এক প্রশ্নের উত্তরে প্রেস সচিব বলেন, আমাদের সরকারের তিনটি কাজ। নির্বাচন, সংস্কার ও বিচারিক কার্যক্রম। আমরা যখন পূর্ণ সংস্কার কাজ করতে পারবো, তখন দেখবেন নির্বাচনের ব্যাপারে মানুষের আস্থা পাবো। 

গতকাল বিএনপি, জামায়াতে ইসলাম ও এনসিপি নেতৃবৃন্দের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করেন। বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম, ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।