শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩
ড. ইউনূসকে রাষ্ট্রপতি করে জাতীয় সরকার গঠনের দাবি

শাহবাগে ‘মার্চ ফর ইউনূস’ কর্মসূচি পালিত

প্রকাশিত - ২৪ মে, ২০২৫   ০৪:০৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করে জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়ে ‘মার্চ ফর ইউনূস’ কর্মসূচি পালন করা হয়েছে।

রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ২৪ মে বিকাল ৩টায় ‘দেশের সর্বস্তরের জনগণ’ ব্যানারে এক কর্মসূচি আয়োজন করা হয়। পরে সন্ধ্যা সাড়ে ৭টায় শহীদ মিনারে গিয়ে এই কর্মসূচি শেষ করে তারা।

প্রায় ৫ ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচিতে আন্দোলনকারীরা ৫ দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে— ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা, জুলাই হত্যাকাণ্ডের বিচার, সংবিধান সংস্কার, জাতীয় সরকার গঠন এবং ড. ইউনূসকে অন্তত ৫ বছরের জন্য দায়িত্ব প্রদান।

কর্মসূচি শুরুর পর অংশগ্রহণকারীদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। তাদের মুখে শোনা যায়, ‘ইউনূস তুমি ঐক্য করো, বাংলাদেশ রক্ষা করো’; ‘তুমি কে, আমি কে? ইউনূস, ইউনূস!’; ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’; ‘এই মুহূর্তে দরকার জাতীয় সরকার’; ‘বাশের লাঠি তৈরি কর, বাংলাদেশ রক্ষা কর’; ‘চুপ্পু না ইউনূস, ইউনূস ইউনূস’।

মার্চে অংশগ্রহণকারীরা দাবি করেন, ড. ইউনূসকে ৫ বছর ক্ষমতায় রাখতে হবে এবং নির্বাচন আয়োজনের আগে প্রয়োজনীয় রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কার সম্পন্ন করতে হবে। তারা বলেন, ইউনূসকে রাষ্ট্রপতি করে একটি জাতীয় সরকার গঠনের মাধ্যমে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে আহ্বান জানিয়ে তারা বলেন, ‘দলগুলো যেন আলোচনায় বসে একটি সমন্বিত সিদ্ধান্তে পৌঁছায়। প্রয়োজনে রাষ্ট্রপতিকে অপসারণ করে ড. ইউনূসকে রাষ্ট্রপ্রধান করে একটি কার্যকর ও শক্তিশালী জাতীয় সরকার গঠন করুন, যেখানে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করে একটি পূর্ণাঙ্গ নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।