২৪ঘণ্টা অনলাইন : আসন্ন ঈদুল আজহার আগে মে মাসের দুই শনিবার (১৭ ও ২৪ মে) মাধ্যমিক পর্যায়ের সরকারি-বেসরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পাঠদানের নির্দেশের পর প্রাথমিক বিদ্যালয় খোলা রাখারও নির্দেশনা দেয়া হয়েছে। অন্যান্য স্কুল-কলেজের পাশাপাশি এই দুই শনিবার প্রাথমিক বিদ্যালয়গুলোতেও স্বাভাবিক কার্যক্রম চলবে।সোমবার (১২ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে এ নির্দেশনা দেয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছে, সরকার ঈদুল আজহা উপলক্ষে আগামী ১১ ও ১২ জুন (বুধ ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করেছে। একইসঙ্গে, দাপ্তরিক কাজের সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিন ১৭ ও ২৪ মে (শনিবার) সরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে। ছুটিকালীন সময়ে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।
এতে বলা হয়, পূর্বের ঘোষণানুযায়ী ১৭ মে ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিনে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে। এই প্রেক্ষাপটে, আগামী ১৭ মে ও ২৪ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস এবং প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য মাঠ পর্যায়ে সব অফিসকে নির্দেশ দেওয়া হয়।এর আগে গত ৭ মে সব সব ধরনের মাধ্যমিক স্কুল-কলেজ ১৭ ও ২৪ মে খোলা রাখার নির্দেশনা দেয় শিক্ষা মন্ত্রণালয়। তবে প্রাথমিক স্কুল খোলা রাখা হবে কি-না এমন সিদ্ধান্তহীনতা মধ্যে বুধবার নতুন এই সিদ্ধান্ত আসলো।
২৪ঘণ্টা/এআর
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...