শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৪৫.৭৪

প্রকাশিত - ১৩ মে, ২০২৫   ০৪:৩৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি জিএসটি গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে পাস করেছেন ৪৫ দশমিক ৭৪ শতাংশ ভর্তিচ্ছু। মঙ্গলবার (১৩ মে) বিকেল ৪টার দিকে এ ফল প্রকাশ করা হয়। গুচ্ছ ভর্তির ওয়েবসাইটে (gstadmisson.ac.bd) লগইন করে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ফল জানতে পারবেন। এছাড়া ভর্তি-সংক্রান্ত পরবর্তী কার্যক্রমের অন্য তথ্যাদিও ওয়েবসাইটে পাওয়া যাবে।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ এ তথ্য নিশ্চিত করেছেন। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় আবেদন করেছিলেন ১ লাখ ৪২ হাজার ৭১৪ জন। পরীক্ষায় অংশ নেন ১ লাখ ২৫ হাজার ৫৫৩ জন। অর্থাৎ, ৮৭ দশমিক ৯৮ শতাংশ ভর্তিচ্ছু পরীক্ষা দিয়েছেন।

এ পরীক্ষায় পাস করেছেন ৫৭ হাজার ৪২৫ জন, শতাংশের হিসাবে যা ৪৫ দশমিক ৭৪ শতাংশ। আর ফেল করেছেন ৬৮ হাজার ১২৮ জন বা ৫৪ দশমিক ২৬ শতাংশ। ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৮৪ দশমিক ৭৫ ও সর্বনিম্ন প্রাপ্ত নম্বর ১৫ দশমিক ৭৫। এ ইউনিটের পরীক্ষায় ওএমআর শিট বাতিল হয়েছে ৩৯ ভর্তিচ্ছুর। গত ৯ মে সারাদেশের ২১টি কেন্দ্রে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ও বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে জিএসটি গুচ্ছ ভর্তিতে ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
২৪ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...