শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

গরমে মোটরসাইকেল চালানোর টিপস

প্রকাশিত - ১১ মে, ২০২৫   ০২:৫৭ পিএম
webnews24
অনলাইন ডেস্ক

বর্তমানে দেশে প্রচণ্ড গরম আবহাওয়া বিরাজ করছে। এসময়  মোটরসাইকেল চালাতে গিয়ে চালকরা নানা সমস্যার সম্মুখীন হন। তীব্র তাপের কারণে শরীরে পানিশূন্যতা, মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম ও ক্লান্তি দেখা দিতে পারে, যা হঠাৎ অসুস্থতার ঝুঁকি বাড়ায়। অতিরিক্ত ঘাম শরীরে অস্বস্তি তৈরি করে এবং পোশাক ভিজে গিয়ে অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। 

পাশাপাশি মোটরসাইকেলের ইঞ্জিন ও টায়ার অতিরিক্ত গরম হয়ে পারফরম্যান্সে প্রভাব ফেলে এবং দুর্ঘটনার আশঙ্কা তৈরি করে। দীর্ঘ সময় রোদে থাকলে ত্বকের সমস্যা ও হিটস্ট্রোকের ঝুঁকিও তৈরি হয়। এসব কারণে গরমে মোটরসাইকেল চালানো হয়ে ওঠে কষ্টকর ও বিপজ্জনক। তবে কিছু সতর্কতামূলক টিপস অনুসরণ করলে এসব থেকে খুব সহজেই পরিত্রাণ পাওয়া সম্ভব। 

চলুন জেনে নেয়া যাক সতর্কতামূলক কিছু টিপস- 

প্রচণ্ড গরম আবহাওয়াতে মোটরসাইকেল চালাতে হলে কিছু গুরুত্বপূর্ণ টিপস মেনে চলা প্রয়োজন। নাহলে মারাত্মক ঝুঁকির সম্মুখীন হতে পারেন। গরমে শরীর দ্রুত পানিশূন্য হয়ে পড়ে, তাই নিয়মিত পানি পান করে হাইড্রেট থাকা জরুরি। প্রচণ্ড রোদের প্রভাব থেকে বাঁচতে হালকা রঙের আরামদায়ক, পাতলা ও ঢিলেঢালা পোশাক পরা উচিত। রোদ থেকে চোখ ও মাথা সুরক্ষার জন্য সানগ্লাস ও ভেন্টিলেশনযুক্ত হেলমেট ব্যবহার করা জরুরি। 

এছাড়া, হিট স্ট্রোক থেকে বাঁচতে অতিরিক্ত রোদে মোটরসাইকেল রাইড করা থেকে বিরত থাকুন। বিশেষ করে দুপুর ১২টা থেকে ৩টার মধ্যে মোটরসাইকেল চালানো এড়িয়ে চলা ভালো, কারণ এই সময়ে রোদের তীব্রতা সবচেয়ে বেশি থাকে। দীর্ঘপথ ভ্রমণে নির্দিষ্ট সময় পরপর বিশ্রাম নিন, দঅন্তত ৪০-৫০ কিলোমিটার পর পর বিরতি নিন। শরীর ঠান্ডা করুন, এ সময় লেবুর শরবত, ডাবের পানি, আখের রস, জুস, স্যালাইন পানি, ইত্যাদি পান করতে পারেন। 

জ্যামে দীর্ঘসময় থেমে থাকলে কিছুক্ষণের জন্য হেলমেট খুলে রাখুন এবং মোটরসাইকেল রাইডের সময় আবার তা পরে নেন। সবসময় ভাইসর নামিয়ে মোটরসাইকেল রাইড করুন, ভাইসর খোলা রাখলে অতিরিক্ত তাপে আপনার মুখে জ্বালা পোড়া করতে পারে এবং আপনি বেশি সময়ের জন্য চোখ খোলা রেখে মোটরসাইকেল রাইড করতে পারবেন না। তাই প্রচণ্ড রোদ থেকে রেহাই পেতে সবসময় ভাইসর নামিয়ে মোটরসাইকেল রাইড করুন। 

দীর্ঘ ভ্রমণের সময় মাঝেমধ্যে বিরতি নিয়ে শরীর ও মোটরসাইকেলের ইঞ্জিন ঠান্ডা রাখা এবং মোটরসাইকেলের টায়ার, কুলেন্টসহ প্রয়োজনীয় যন্ত্রাংশ ঠিক আছে কিনা তা নিয়মিত চেক করে নেওয়া নিরাপদ ভ্রমণের জন্য অপরিহার্য।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।