শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ও আইডিইএ’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

প্রকাশিত - ৩০ এপ্রিল, ২০২৫   ০৫:১৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : যৌথ গবেষণা ও শিক্ষা কার্যক্রম চালুর লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমক্রেসি অ্যান্ড ইলেক্টোরাল অ্যাসিস্ট্যান্স (আইডিইএ)’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।আজ বুধবার উপাচার্য অফিস সংলগ্ন সভাকক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম এবং আইডিইএ’র দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক লিনা রিকিলা তামাং সংস্থার পক্ষে এতে স্বাক্ষর করেন।

এই সমঝোতা স্মারকের আওতায় অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, গণতান্ত্রিক কাঠামোকে সংজ্ঞায়িতকরণ এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সহযোগিতা জোরদারের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আইডিইএ যৌথভাবে কাজ করবে। এছাড়া এই দুই প্রতিষ্ঠান টেকসই গণতান্ত্রিক ব্যবস্থায় তরুণ ও তরুণীদের সম্পৃক্ত করতে উৎসাহ প্রদান এবং গণতান্ত্রিক সংস্কারে তাদের প্রতিনিধিত্ব বৃদ্ধির জন্য কাজ করবে। এবং ইয়ুথ ডেমোক্রেসি একাডেমির মাধ্যমে গণতন্ত্র বিষয়ক শিক্ষা ও গবেষণার উন্নয়নে উভয় প্রতিষ্ঠান একযোগে কাজ করবে।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...