২৪ ঘণ্টা অনলাইন : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) এর রসায়ন (তত্ত্বীয়), পৌরনীতি ও নাগরিকতা এবং ব্যবসায় উদ্যোগ পরীক্ষা মঙ্গলবার সিলেটে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সিলেট বোর্ডে আজকের পরীক্ষায় ৯১৮ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, সিলেটের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ আহম্মদ এই তথ্য জানিয়েছেন।তিনি জানান, সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত বোর্ডের অধীনে ১৫৪টি কেন্দ্রে একযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৭৭ হাজার ৩৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ৭৬ হাজার ৪৪৭ জন।
গত ১০ এপ্রিল সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবারের পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ডের অধীনে ৯৪৫ শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১ লাখ ২ হাজার ৮৭২ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এরমধ্যে ছাত্র সংখ্যা ৪২ হাজার ৫৩ জন এবং ছাত্রী ৬০ হাজার ৮১৯ জন। শিক্ষাবোর্ড জানিয়েছে, প্রতিদিন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের জন্য ছয়টি ভিজিল্যান্স টিম, কলেজ শিক্ষকদের সমন্বয়ে গঠিত ১৯টি বহিঃভিজিল্যান্স টিম রয়েছে।
১৫৪টি কেন্দ্রের মধ্যে সিলেটে ৬০, সুনামগঞ্জে ৩৫, মৌলভীবাজারে ২৬ ও হবিগঞ্জে রয়েছে ৩৩টি। এবার অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা ৯৪৫টি। এরমধ্যে সিলেটে ৩৬১টি, সুনামগঞ্জে ২২৬টি, মৌলভীবাজারে ১৯০টি ও হবিগঞ্জে ১৬৮টি। এসএমপি’র উপকমিশনার (এসবি) আফজল হোসেন জানান, এসএসসি পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করা হয়। সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে সবগুলো কেন্দ্রের আশপাশে পোশাক ও সাদাপোশাকে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
২৪ ঘণ্টা/এআর
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...