শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

সারাদেশে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ আজ

প্রকাশিত - ২৭ এপ্রিল, ২০২৫   ০৪:৩৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ছয় দফা দাবিতে আজ রোববার (২৭ এপ্রিল) সারাদেশে বিক্ষোভ মিছিল করবে সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। শনিবার (২৬ এপ্রিল) কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে তাদের ফেসবুক পেজে এই কর্মসূচির ঘোষণা দেয়া হয়। এতে বলা হয়, পূর্বের দেওয়া সব নির্দেশনা বহাল রেখে সারাদেশে একযোগে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে—

প্রথমত, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ প্রমোশন কোটা বাতিল করতে হবে। হাইকোর্ট কর্তৃক অবৈধ ঘোষিত এই কোটা বাতিলের রায় বাস্তবায়নের দাবি জানানো হয়। একই সঙ্গে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, মামলার সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করা এবং ২০২১ সালে নিয়োগ পাওয়া ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল করে বিতর্কিত নিয়োগবিধি সংশোধনের দাবি তোলা হয়। দ্বিতীয়ত, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তি বাতিল, উন্নত বিশ্বের আদলে চার বছর মেয়াদি মানসম্মত কারিকুলাম চালু এবং একাডেমিক কার্যক্রম পর্যায়ক্রমে ইংরেজি মাধ্যমে রূপান্তরের দাবি জানানো হয়েছে।

তৃতীয়ত, উপসহকারী প্রকৌশলী (১০ম গ্রেড) পদে ডিপ্লোমা পাস করা শিক্ষার্থীদের জন্য কোটা সংরক্ষিত থাকা সত্ত্বেও বিভিন্ন সরকারি ও স্বশাসিত প্রতিষ্ঠানে তাদের নিচু পদে নিয়োগ দেওয়া হচ্ছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

চতুর্থ দাবিতে উল্লেখ করা হয়, কারিগরি শিক্ষা ব্যবস্থাপনায় পরিচালক, বোর্ড চেয়ারম্যান, উপসচিব, পরীক্ষা নিয়ন্ত্রক, অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সব পদে কারিগরি শিক্ষাবহির্ভূত জনবল নিয়োগ বন্ধের দাবি জানানো হয়েছে। সেই সঙ্গে এসব পদে কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত জনবল নিয়োগ এবং সব শূন্য পদে শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানানো হয়। পঞ্চম দাবি অনুযায়ী, একটি স্বতন্ত্র ‘কারিগরি ও উচ্চশিক্ষা’ মন্ত্রণালয় প্রতিষ্ঠা এবং ‘কারিগরি শিক্ষা সংস্কার কমিশন’ গঠনের কথা বলা হয়েছে।

ষষ্ঠ ও শেষ দাবিতে, পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট থেকে পাস করা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতে একটি উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও নির্মাণাধীন চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে (নড়াইল, নাটোর, খাগড়াছড়ি ও ঠাকুরগাঁও) তাদের জন্য অস্থায়ী ক্যাম্পাস চালুর মাধ্যমে আগামী সেশন থেকে শতভাগ সিটে ভর্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

উল্লেখ্য, এই দাবিগুলো বাস্তবায়নের দাবিতে কয়েক মাস ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে দেশের প্রায় চার লাখ পলিটেকনিক শিক্ষার্থী। শুরুতে তারা স্মারকলিপি প্রদান, মানববন্ধন এবং ক্লাস-পরীক্ষা বর্জন করলেও গত ১৬ এপ্রিল রাজধানীর তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলনের নতুন ধাপে প্রবেশ করে।

একই দিনে দেশজুড়ে সড়ক অবরোধ কর্মসূচি পালন করায় আন্দোলনটি দেশব্যাপী আলোচনায় আসে। গত ২২ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সভা করেন কারিগরি ছাত্র আন্দোলনের নেতারা। সেদিন রাতে আন্দোলন সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণাও দেন তারা। তবে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়নি জানিয়ে পরদিন ২৩ এপ্রিল আবারও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...