শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতি

প্রকাশিত - ২৪ এপ্রিল, ২০২৫   ০৪:১৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভিসি ড. মুহাম্মাদ মাছুদ ও প্রো-ভিসি ড. শেখ শরিফুল আলমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের দুই জনকে দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়। বুধবার রাত ১টায় স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের নিচতলায় প্রদর্শনী রুমে ইউজিসি সদস্য অধ্যাপক ড. তানজীম উদ্দিন খান আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন পড়ে শোনান।

এসময় তিনি বলেন, কুয়েটের সাম্প্রতিক ঘটনাবলির পরিপ্রেক্ষিতে সমস্যা নিরসন এবং স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরুর লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ-উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।‎তিনি আরও বলেন, অনতিবিলম্বে সার্চ কমিটির মাধ্যমে এই দুটি পদে নতুন নিয়োগ প্রদান করা হবে।

অন্তবর্তীকালে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনার জন্য জেষ্ঠ্য অধ্যাপকদের মধ্যে থেকে একজনকে সাময়িকভাবে দায়িত্ব প্রদান করা হবে বলেও ঘোষণা দেন এই ইউজিসি’র সদস্য। পরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতিনিধি দলের সদস্যরা অনশনরত শিক্ষার্থীদের জুস পান করিয়ে অনশন ভাঙান। গেল ১৮ ফেব্রুয়ারি ছাত্রদলের প্রচারপত্র বিলিকে কেন্দ্র করে সাধারণ শিক্ষাথীদের সাথে বহিরাগতদের সংর্ঘষের ঘটনা ঘটে। এতে শিক্ষক ও শিক্ষার্থীরা আহত হন। এ ঘটনায় শিক্ষার্থীরা ছয়দফা দাবিতে আন্দোলনে নামে। এমন পরিস্থিতিতে ২৫ ফেব্রুয়ারি অনির্দিষ্টকালের জন্য কুয়েট বন্ধ ঘোষণা করা হয়।

ঈদের ছুটির পর গত ১৩ এপ্রিল শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করে। ১৪ এপ্রিল রাতে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় ৪ মে ক্লাস শুরুর ঘোষণা দেওয়া হয়। একই সাথে ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে।  শিক্ষার্থীরা এটি প্রত্যাখান করে ১৫ এপ্রিল আবাসিক হলের তালা ভেঙ্গে হলে প্রবেশ করেন। পরে ভিসি’র অপসারণের দাবিতে একদফা নিয়ে আন্দোলনে নামে তারা। ২২ এপ্রিল দুপুর ৩টা থেকে আমরন অনশন শুরু করে ৩৩ জন শিক্ষার্থী।
২৪ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...