শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার সরিয়ে না দিলে পদত্যাগ করবো না : কুয়েট ভিসি

প্রকাশিত - ২৩ এপ্রিল, ২০২৫   ০৪:১৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা কুয়েটের শিক্ষার্থীরা। শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বুধবার (২৩ এপ্রিল) তাদের সঙ্গে দেখা করে কর্মসূচি থেকে সরে আসার আহ্বান জানলেও তারা তা প্রত্যাখ্যান করেছেন। তবে পদত্যাগের বিষয়টি তার নিজের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে না বলে জানিয়েছেন উপাচার্য মুহাম্মদ মাছুদ।

শিক্ষার্থীরা একবাক্যে শিক্ষা উপদেষ্টার অনুরোধ প্রত্যাখ্যান করে বলেছেন, তারা উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত এই কর্মসূচি থেকে সরবেন না। অন্যদিকে উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদ জানিয়েছেন, সরকার তাকে সরিয়ে না দিলে তিনি নিজ থেকে পদত্যাগ করবেন না। তিনি বলেন, আমাকে সরকার নিয়োগ করেছে। এখন সরকার যদি মনে করে আমি এই পদের জন্য যোগ্য না, অবশ্যই আমি তো আর থাকতে পারবো না। এটা সম্পূর্ণ সরকারের ওপর নির্ভর করছে। এটা এখন আমার ওপর নির্ভর করছে না।

তবে কুয়েটের আন্দোলনকারী ও অনশনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, আমরণ অনশন কর্মসূচি পালন করা শিক্ষার্থীদের অনেকেই অসুস্থ হয়ে এখন হাসপাতালে ভর্তি হয়েছেন। অনশনরত ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র গালিব ইফতেখার রাহাত বলেন, "ভিসির পদত্যাগ কিংবা অপসারণের একদফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা মরে যাবো, তবে অনশন থেকে উঠবো না।"এদিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তিন সদস্যের কমিটি এসে বুধবার সকাল থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন।

বুধবার বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। ওই সভার পর বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বহিষ্কৃত ৩৭জন শিক্ষার্থীর বহিষ্কারাদেশে প্রত্যাহারের কথা জানানো হয়। গত ফেব্রুয়ারিতে সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় থেকে তাদের বহিষ্কার করা হয়েছিল। এদিকে উপাচার্য পদত্যাগের দাবিতে সারা দেশের বিভিন্ন ক্যাম্পাসে প্রতিবাদ-অনশনসহ নানা কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
২৪ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...