শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষার্থীরা রাজশাহী পলিটেকনিকের প্রশাসনিক ভবনে তালা দিল

প্রকাশিত - ২১ এপ্রিল, ২০২৫   ০৪:১৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ছয় দফা দাবিতে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনের গেটে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। কেন্দ্রীয় কর্মসূচির বাইরে রাজশাহী বিভাগের শিক্ষার্থীরা পৃথকভাবে কর্মসূচির আয়োজন করে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে শুরু হওয়া এ কর্মসূচির আওতায় ভবনের গেটে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে দেয় তারা। রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থী সালমান আহম্মেদ জানান, বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা ভবনের সামনে জড়ো হন এবং ভেতরে থাকা কর্মকর্তাদের ১০ মিনিট সময় দেন বেরিয়ে আসার জন্য। তাদের বের হওয়ার পর গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

রাজশাহী বিভাগের অন্যান্য পলিটেকনিক ইনস্টিটিউটেও একই কর্মসূচি পালন করা হয়। রোববার বিকালে ইনস্টিটিউট মাঠে এক সমাবেশে এই তালা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত মঙ্গলবার ও বুধবার শিক্ষার্থীরা রাজশাহীর রেলগেট ও ভদ্রা মোড়ে অবস্থান নিয়ে সড়ক ও রেলপথ অবরোধ করেন। প্রথম দিন সাড়ে তিন ঘণ্টা এবং দ্বিতীয় দিন আড়াই ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করা হয়।
২৪ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...