শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

প্রকাশিত - ২০ এপ্রিল, ২০২৫   ০৪:৪৪ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ছয় দফা দাবিতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা না আসলে লংমার্চ টু ঢাকা কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।রোববার রাজধানীর শেরে বাংলা নগর ঢাকা মহিলা পলিটেকনিকের সামনে মহাসমাবেশে এ ঘোষণা দেন তারা। কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি নিশান রহমান বলেন, ‘৪৮ ঘণ্টার মধ্যে আমাদের ছয় দাবি নিয়ে কোনো সমাধান না এলে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির ডাক দেয়া হবে।’
 
হাবিবুর রহমান বলেন, ‘আমরা সব ধরনের এসি রুমের আলোচনা বয়কট করলাম। দাবি না মানলে আমরা কঠোর কর্মসূচি দিব। কারিগরি সেক্টরের বৈষম্য দূর হলেই আমারা এসব ছেড়ে ক্লাসে ফিরে যাব। আমারা আর মৌখিক আশ্বাসে বিশ্বাস করছি না।’ এর আগে জুনিয়র ইন্সট্রাকটর পদে ক্রাফট ইন্সট্রাকটরদের প্রমোশনের হাইকোর্টের রায় বাতিল, ক্রাফট ইন্সট্রাকটর পদবি পরিবর্তন এবং ওই মামলার সঙ্গে সম্পৃক্ত সবাইকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করাসহ ছয় দফা দাবি পূরণের জন্য ঢাকা মহিলা পলিটেকনিকের সামনে মহাসমাবেশের ডাক দিয়েছে শিক্ষার্থীরা। এছাড়া সমাবেশে কুমিল্লায় পলিটেকনিক শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানানো হয়।

মহাসমাবেশ ঘিরে সকাল থেকে বিভিন্ন পলিটেকনিকের শিক্ষার্থীরা এসে জড়ো হোন। এ সময় তারা ৬ দফা দাবি পূরণে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন। ছোট ছোট মিছিল নিয়ে একত্রিত হোন শেরে বাংলানগর মহিলা পলিটেকনিকের সামনে। শিক্ষার্থীদের দাবি, তাদের আন্দোলন যৌক্তিক। তবে তারা রাস্তায় থেকে যানজট তৈরি করতে চাচ্ছেন না। দীর্ঘ আট মাস ধরে আন্দোলন করলেও সরকার আমলে নিচ্ছেন না। তাদেরকে সরকার রাস্তায় নামতে বাধ্য করেছে তারা আর সময় দেওয়ার পক্ষে নয়। খুব শিগগিরই তাদের দাবি পূরণ করা না হলে আরও কঠোর থেকে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।
২৪ ঘণ্টা/এআর 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...