শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারে প্রধান উপদেষ্টার আহ্বান

প্রকাশিত - ১৭ এপ্রিল, ২০২৫   ০৪:১৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং ব্যবসা-বাণিজ্যের নতুন সম্ভাবনা অনুসন্ধানে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তার সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় সফররত পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। এ সময় উভয়পক্ষই সম্পর্ক উন্নয়নে আগ্রহ প্রকাশ করেন।সাক্ষাতে প্রধান উপদেষ্টা বলেন, “আমাদের কিছু ঐতিহাসিক বাধা আছে, তবে এখন সময় এগিয়ে যাওয়ার। সেই বাধাগুলো কাটিয়ে কীভাবে সামনে এগোনো যায়, তা খুঁজে বের করতে হবে।”

পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ বলেন, “বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে প্রচুর সম্ভাবনা রয়েছে, যেগুলোকে কাজে লাগানো দরকার। আন্তঃবাজারে আমাদের নিজস্ব সুযোগ রয়েছে—এখন আর নতুন করে কোনো সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না।”তিনি দুই দেশের বেসরকারি খাতের মধ্যে নিয়মিত যোগাযোগ এবং সব পর্যায়ে সফর বিনিময়ের ওপর জোর দেন।

এ সময় জানানো হয়, চলতি বছরের জানুয়ারিতে পাকিস্তানের ব্যবসায়ী সংগঠন এফপিসিসিআই একটি প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশ সফর করে এবং এফবিসিসিআইয়ের সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) সই করে।আসন্ন এপ্রিলের শেষ দিকে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দারের ঢাকা সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলে আশা প্রকাশ করেন আমনা বালুচ।

প্রধান উপদেষ্টা ইউনূস বলেন, “আমি সব সময়ই চাই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে, বিশেষ করে পাকিস্তানের সঙ্গে, সার্ক কাঠামোর মধ্যেই ঘনিষ্ঠ সম্পর্ক বজায় থাকুক।”তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করে বলেন, “যুব বিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের সম্পর্ক আরও প্রাণবন্ত হতে পারে। আমরা দীর্ঘদিন একে অপরকে মিস করেছি—এখন সময় প্রতিবন্ধকতা দূর করার।”

সাক্ষাৎকালে ২০২৪ সালের সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ও ডিসেম্বরে কায়রোতে ডি-৮ সম্মেলনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে তার বৈঠকের প্রসঙ্গও টানেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, এসব বৈঠক দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রেখেছে। উল্লেখযোগ্যভাবে, বাংলাদেশ ও পাকিস্তান বর্তমানে সার্ক, ওআইসি ও ডি-৮ এর মতো আঞ্চলিক ও আন্তর্জাতিক প্ল্যাটফর্মে একসঙ্গে কাজ করে যাচ্ছে। সাক্ষাৎকালে এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ এবং ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফও উপস্থিত ছিলেন।
২৪ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।