শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষি গুচ্ছভুক্ত ৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আজ

প্রকাশিত - ১২ এপ্রিল, ২০২৫   ০৩:৩৮ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : কৃষি গুচ্ছভুক্ত ৯টি সরকারি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আজ শনিবার অনুষ্ঠিত হবে। কৃষিবিজ্ঞান বিষয়ের ডিগ্রি প্রদানকারী ৯টি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রসমূহে ১২ এপ্রিল বিকাল ৩টা হতে ৪টা পর্যন্ত সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে।

এবারের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কৃষি প্রাধান্যের ৯টি বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা রয়েছে ৩ হাজার ৮৬৩টি। তন্মধ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ৭টি অনুষদে আসন রয়েছে ৪৩৫টি। এ বছরের ভর্তি পরীক্ষায় ৩ হাজার ৮৬৩ আসনের বিপরীতে আবেদন করেছেন ৯৪ হাজার ৩৬ শিক্ষার্থী। এ হিসাবে প্রতিটি আসনে গড়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

এবারের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে অংশগ্রহণ করবেন ৮ হাজার পরীক্ষার্থী।উল্লেখ্য, এ বছর কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার সার্বিক তত্ত্বাবধান করছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), ময়মনসিংহ। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা সহকারী রেজিস্টার মোহাম্মদ আব্বাস উদ্দিন।
২৪ঘণ্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...