শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে ইসির পরামর্শক কমিটি

প্রকাশিত - ০৯ এপ্রিল, ২০২৫   ০৫:৫২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে তিনটি বিকল্প পদ্ধতি পর্যালোচনায় বিশেষজ্ঞদের সমন্বয়ে ‘অ্যাডভাইজারি কমিটি’ (পরামর্শক কমিটি) করছে নির্বাচন কমিশন (ইসি)। পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং ও প্রক্সি ভোটিং এই তিন পদ্ধতির দুর্বলতা কাটাতে কাজ করবে এই কমিটি।আজ বুধবার (৯ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এসব তথ্য জানান।তিনি বলেন, “তিনটি পদ্ধতির সফলতা ও দুর্বলতা বিশ্লেষণ করে কীভাবে দুর্বলতা কাটিয়ে তোলা যায়, সে লক্ষ্যে বিশেষজ্ঞদের নিয়ে একটি অ্যাডভাইজরি টিম গঠন করা হবে।”

এর আগে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), বুয়েট, এমআইএসটি-সহ বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করে ইসি। ওই কর্মশালায় অংশ নেওয়া বিশেষজ্ঞদের নিয়েই গঠিত হবে এই পরামর্শক কমিটি।সংবাদ সম্মেলনে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, “আমাদের হাতে যতটুকু সময় থাকবে, তার মধ্যেই বাস্তবায়নযোগ্য একটি সমন্বিত মডেল তৈরি করতে হবে। সময় না পেলে তা বাস্তবায়ন করাও কঠিন হয়ে পড়বে।”

প্রক্সি ভোটিং পদ্ধতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, “সর্বোচ্চসংখ্যক প্রবাসী ভোটারকে অন্তর্ভুক্ত করতে চাইলে প্রক্সি ভোটিং সবচেয়ে কার্যকর বিকল্প হতে পারে। তবে এই পদ্ধতির দুর্বলতাও রয়েছে। কর্মশালায় সেগুলোর পাশাপাশি এর সফলতাও তুলে ধরা হয়েছে। অনলাইন ও পোস্টাল ব্যালটের ক্ষেত্রেও একই চিত্র দেখা গেছে।”

তিনটি পদ্ধতির মধ্যে কোনো একটিকে আলাদা করে বেছে নেওয়ার পক্ষে নয় কমিশন। বরং, বাংলাদেশের প্রেক্ষাপটে একটি সমন্বিত পদ্ধতিই বাস্তবসম্মত বলে মনে করছে ইসি। কমিশনার বলেন, “আমরা চেষ্টা করব, যদি সম্ভব হয়, তিনটি পদ্ধতিই একত্রে বাস্তবায়ন করতে।”এ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে অংশীজনদের সঙ্গে আলোচনায় বসবে নির্বাচন কমিশন।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।