শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

জুলাই সনদের আলোকে আগামী নির্বাচন

প্রকাশিত - ০৮ এপ্রিল, ২০২৫   ০১:১৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর মতামত ও জনমতের ভিত্তিতে জুলাই সনদ প্রকাশের পরিকল্পনা রয়েছে, যা আগামী সংসদ নির্বাচনের জন্য একটি পথপ্রদর্শক হিসেবে কাজ করবে।

মঙ্গলবার বিকালে জাতীয় সংসদের এলডি হলে নাগরিক ঐক্যের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, “এটি স্বাধীনতার পর প্রথমবারের মতো রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে সকলের অংশগ্রহণের পথ তৈরি করা হয়েছে। এই প্রক্রিয়া সম্ভব হয়েছে দেশের গণমানুষের সংগ্রামের মাধ্যমে এবং রাজনৈতিক দলের সহযোগিতায়, যার মধ্যে নাগরিক ঐক্য অন্যতম অংশীদার।"

তিনি আরও বলেন, “আমরা আশা করছি এই আলোচনা অব্যাহত রেখে একটি জাতীয় সনদ তৈরি করতে পারব। আমাদের লক্ষ্য হচ্ছে জুলাইয়ের মধ্যে সনদটি প্রকাশ করা, যাতে বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা তৈরি হয়। এবং এই সনদের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে নির্বাচন হবে।” আলী রীয়াজ জানান, "জুলাই সনদ নির্বাচন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এবং আমরা সুনির্দিষ্টভাবে আমাদের লক্ষ্য অর্জনের পথ খুঁজছি। ঐক্যের মাধ্যমে আমরা একত্রে এগিয়ে যেতে চাই।"

বৈঠকে নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য জিল্লুর চৌধুরী দীপু বলেন, "স্বাধীনতার পর থেকে দেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা ছিল, যা দীর্ঘদিন পর্যন্ত বাস্তবায়িত হয়নি। ৫৪ বছর পর সরকার এই যুগান্তকারী উদ্যোগ নিয়েছে, যার মাধ্যমে আমরা বাংলাদেশের কাঙ্ক্ষিত গণতন্ত্র ও সুশাসন অর্জন করতে পারব।" ঐকমত্য কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের মতামত সংগ্রহ করছে। জিল্লুর চৌধুরী দীপু জানান, "আমরা ১৬৬টি সুপারিশের মধ্যে ১১৪টিতে একমত হয়েছি, ১১টিতে আংশিক একমত, এবং বাকিগুলোতে মতামত জানাতে পারিনি। আমরা আশা করি পরবর্তী আলোচনায় এসব বিষয়ে ব্যাখ্যা পাওয়া যাবে।"

জাতীয় ঐকমত্য কমিশন গত ১৫ ফেব্রুয়ারি কাজ শুরু করে, যার নেতৃত্বে আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। কমিশনের সদস্যদের মধ্যে রয়েছেন জনপ্রশাসন, পুলিশ, নির্বাচন, বিচার বিভাগ এবং দুর্নীতি দমন কমিশনের প্রধানরা। কমিশন রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য সৃষ্টি এবং রাষ্ট্র সংস্কারের লক্ষ্য অর্জনে কাজ করছে। এর অংশ হিসেবে ১৩ মার্চের মধ্যে ৩৮টি রাজনৈতিক দলের মতামত সংগ্রহ করা হয়েছিল, যার মধ্যে ৯টি দল এখনও তাদের মতামত দেয়নি। ইতোমধ্যে ছয়টি দলের সঙ্গে আলোচনা হয়েছে, এবং পরবর্তীতে অন্যান্য দলের সঙ্গে বৈঠক করা হবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।