শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩
শিক্ষা বোর্ডের সাফ জবাব

এসএসসি পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই

প্রকাশিত - ০৫ এপ্রিল, ২০২৫   ০৩:২২ পিএম
webnews24


২৪ ঘণ্টা অনলাইন : আগামী ১০ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। তবে একদল শিক্ষার্থী দাবি তুলেছে, পরীক্ষা এক মাস পিছিয়ে দেওয়ার। তাদের মতে, রমজান মাসে রোজা রেখে প্রস্তুতি নিতে সমস্যা হয়েছে এবং ঈদের পরপরই পরীক্ষা হওয়ায় পড়াশোনায় ব্যাঘাত ঘটেছে। এই দাবিতে শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলনের ডাক দিলেও শিক্ষা বোর্ড সাফ জানিয়ে দিয়েছে, পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) আন্তঃশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সমন্বয়ক ও ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানান, সব প্রস্তুতি সম্পন্ন, পরীক্ষার সরঞ্জামাদি পাঠানো শেষ। এখন পরীক্ষা পেছানোর কোনো যৌক্তিক কারণ নেই।তিনি বলেন, পরীক্ষার রুটিন ৮-৯ মাস আগেই ঘোষণা করা হয়েছিল। সব শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠান সে অনুযায়ী প্রস্তুতি নিয়েছে। এখন পরীক্ষার এক সপ্তাহ আগে পেছানোর দাবি তোলা সম্পূর্ণ অযৌক্তিক।

শিক্ষা বোর্ডের কর্মকর্তারা আরও বলেন, এসএসসি পরীক্ষা শেষ হলেই এইচএসসি পরীক্ষা শুরু হবে। তাই পরীক্ষার রুটিন পরিবর্তন করা সম্ভব নয়।শিক্ষা বোর্ডের দাবি, কিছু স্বার্থান্বেষী মহল ফেসবুকে পরীক্ষার্থীদের বিভ্রান্ত করছে। আমাদের কাছে তথ্য আছে যে বেশিরভাগ শিক্ষার্থী পরীক্ষার পক্ষে। কিছু ব্যক্তি ফেসবুকের মাধ্যমে ষড়যন্ত্র করছে, বলেন এস এম কামাল উদ্দিন হায়দার।

তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের গুজবে কান না দিয়ে পরীক্ষার প্রস্তুতি নিতে অনুরোধ করেন। পরীক্ষা পেছানোর দাবি উড়িয়ে দিয়ে বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, কোনো প্রাকৃতিক দুর্যোগ বা বড় ধরনের অস্থিরতা তৈরি না হলে নির্ধারিত সময়েই পরীক্ষা হবে। তাই পরীক্ষার্থীদের এখনই চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...