শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

২১ মার্চ পর্যন্ত দেশের আকাশে দেখা যাবে যেসব চমক

প্রকাশিত - ১৬ মার্চ, ২০২৫   ১২:৫২ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : এখন চৈত্র মাস। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ‘হারিয়ে যাওয়া’ কবিতায় লিখেছেন, ‘আমি ছিলাম ছাতে/তারায়–ভরা চৈত্রমাসের রাতে’। কবিগুরুর রেশেই বলা যায়, চৈত্র মাসের আকাশে এখন সন্ধ্যার পর থেকেই তারার মেলা বসছে।

১৫ মার্চ : এদিন আকাশে ভালো দেখা যাবে মঙ্গল গ্রহ। ঠিক রাত ২টা ৩৯ মিনিটে মধ্য আকাশে অবস্থান করবে মঙ্গল গ্রহ। লাল গ্রহ মঙ্গলকে এখন ক্যাস্টর ও পোলাক্সের নামের তারা নিচে দেখা যাবে। ক্যাস্টর ও পোলাক্স জেমিনি তারকাপুঞ্জে অবস্থিত। আকাশে বৃহস্পতি গ্রহ বেশ স্পষ্ট দেখা যাবে। শনি গ্রহ ও শুক্র গ্রহের অবস্থান থাকলেও দেখা কিছুটা কঠিন হবে। ৬টা ৪৪ মিনিটে আকাশে ছোট টেলিস্কোপ নিয়ে সাইকি গ্রহাণু দেখার সুযোগ পাবেন। রাত ৯টা ১০ মিনিটে আকাশের এরিস বা মেষ তারকামণ্ডলে মাসালিয়া নামের গ্রহাণু দেখতে পাবেন।

১৬ মার্চ : আকাশে মঙ্গল ও বৃহস্পতি গ্রহ বেশ ভালোভাবে দেখা যাবে। শীত ও বসন্তের আকাশের মধ্যে ঐতিহ্যগত বিভাজনে এদিন ক্যানসার বা কর্কট তারকামণ্ডলের অনুজ্জ্বল অবস্থান দেখা যাবে। এর অবস্থান সন্ধ্যার সময় দক্ষিণ-দক্ষিণ-পূর্ব দিকে থাকবে। পশ্চিমে জেমিনি (মিথুন) ও পূর্বে লিও (সিংহ) তারকামণ্ডলের মধ্যে থাকবে। ক্যানসার তারকামণ্ডলের মাঝখানে স্টার ক্লাস্টার এম৪৪ দেখা যাবে। তারার এই মৌচাক খালি চোখে অস্পষ্টভাবে দেখা যাবে।

১৭ মার্চ : সন্ধ্যায় ২৯ অ্যাম্ফিট্রাইট নামের একটি গ্রহাণু লিও তারকামণ্ডলে পর্যবেক্ষণ করতে পারেন। চাঁদ এদিন অ্যাপোজি অবস্থানে পৌঁছাবে। চাঁদে উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবী থেকে তার সবচেয়ে দূরত্ব ২৫২১২৩ মাইলে সরে যাবে এদিন। ডগ স্টার নামে খ্যাত সিরিয়াস (লুব্ধক) সূর্যের পরে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র। দক্ষিণ আকাশে জ্বলজ্বল অবস্থান করবে। সিরিয়াসের ওপরের ডান দিকে ওরিয়নের তারা দেখা যাবে। সেখানে রিগেল নামের উজ্জল তারা দেখা যাবে।

১৮ মার্চ : বৃহস্পতি গ্রহের চাঁদ গ্যানিমিড রাত ৯টা ৩০ মিনিটে গ্রহটির ওপর দিয়ে অতিক্রম করবে। আরেক চাঁদ ইউরোপা ট্রানজিট করবে প্রায় এক ঘণ্টা পরে। বৃহস্পতি গ্রহ খুঁজে পশ্চিমে আপনি দুটি চাঁদকে অনুসরণ করতে পারেন।

১৯ মার্চ : নেপচুন এদিন সূর্যের দূরের দিকে অবস্থান করবে। একে কনজেকশন বলে। এদিন থেকে নেপচুন সন্ধ্যার আকাশ থেকে সকালের আকাশে স্থানান্তরিত হবে।

২০ মার্চ : উজ্জ্বল নক্ষত্র আন্টারেস চাঁদের কাছে দেখা যাবে।

২১ মার্চ : দক্ষিণ নক্ষত্রপুঞ্জ পিউপিস এখন সন্ধ্যার অন্ধকারে বেশ উজ্জ্বলভাবে দেখা যাবে।

২৪ঘণ্টা/শাহ, সূত্র : বিবিসি স্কাই অ্যাট নাইট ম্যাগাজিন, অ্যাস্ট্রোনমি, স্কাই অ্যান্ড টেলিস্কোপ ও স্কাই ম্যাপস
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...