শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গা শিবিরে ইফতার করবেন ড. ইউনূস ও গুতেরেস

প্রকাশিত - ১২ মার্চ, ২০২৫   ০৯:৫৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন :  কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ১ লাখ লোকের সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার সঙ্গে এই ইফতারে যোগ দিবেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। প্রসঙ্গত, আগামীকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। প্রধান উপদেষ্টার সঙ্গে তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।  

বুধবার (১২ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব শফিকুল আলম বলেন, কাল বিকেল ৫টায় বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে জাতিসংঘের মহাসচিবের। তিন দিনের এই সফরে তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক ও কর্মসূচিতে অংশ নেবেন। জানা গেছে, ১৪ মার্চ সকালে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে পররাষ্ট্র উপদেষ্টা ও উচ্চ প্রতিনিধি সঙ্গে বৈঠক করবেন অ্যান্তোনিও গুতেরেস।

এরপর তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করবেন। পরে জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা একসঙ্গে কক্সবাজারের উদ্দেশে রওনা হবেন এবং সন্ধ্যায় ঢাকায় ফিরে আসবেন। কক্সবাজারে গিয়ে রোহিঙ্গাদের সাথে ইফতারের পাশাপাশি মডেল মসজিদ উদ্বোধন করবেন ড. মুহাম্মদ ইউনুস।

সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানিয়েছেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের রাখাইন অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা জরুরি। ড. মুহাম্মদ ইউনুস ও অ্যান্তোনিও গুতেরেসের মধ্যে বৈঠকে বিষয়টি প্রাধান্য পাবে। রোহিঙ্গা ক্রাইসিস গ্লোবাল ম্যাপে আনতে চাইছেন প্রধান উপদেষ্টা। আন্তর্জাতিক অঙ্গনে তিনি রোহিঙ্গা ক্রাইসিস হাইলাইট করছেন।

রোহিঙ্গাদের মানবিক সহায়তা কমে যাচ্ছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, অ্যান্তোনিও গুতেরেসের সফরে তা বাড়ানো যাবে। এর আগে, রোহিঙ্গা সংকটের সময় ২০১৭ সালে বাংলাদেশে এসেছিলেন অ্যান্তোনিও গুতেরেস। এটি তার দ্বিতীয় সফর। জাতিসংঘ মহাসচিব জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথেও বৈঠক করবেন। সফরের অংশ হিসেবে অ্যান্তোনিও গুতেরেসের একটি প্রেস ব্রিফিং আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান শফিকুল আলম।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।