শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

লাকী আক্তারকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার দাবি

প্রকাশিত - ১২ মার্চ, ২০২৫   ০৯:০৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক লাকী আক্তারের বিরুদ্ধে দেশবিরোধী ও উস্কানিমূলক কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার অভিযোগ এনে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার দাবি করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। বুধবার (১২ মার্চ) ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর ও সাধারণ সম্পাদক শেখ মাহবুবুর রহমান নাহিয়ান স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ গ্রেপ্তার জানানো হয়েছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ২০১৩ সালের শাহবাগ আন্দোলনের সময় লাকী আক্তার ও তার সহযোগীরা ইসলাম, আলেম-ওলামা ও দেশের শান্তিপ্রিয় জনতার সেন্টিমেন্টের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। আজো সে একই অপকৌশলের আশ্রয় নিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত। স্বাধীনতার পর থেকে একটি চিহ্নিত গোষ্ঠী দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ড চালিয়ে আসছে এবং লাকী আক্তার সেই গোষ্ঠীর সক্রিয় সদস্য হিসেবে আবারো প্রকাশ্যে এসেছে। দেশের বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা এবং খুনি হাসিনার মতো স্বেচ্ছাচারী শাসক তৈরি করতে সবচেয়ে বড় ভূমিকা ছিল তাদের।

তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জনগণের ধর্মীয় ও নৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য বদ্ধপরিকর। আমরা স্পষ্টভাবে বলতে চাই, লাকী আক্তারের মতো দেশবিরোধী অপশক্তিদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সময়ের দাবি। সরকারের প্রতি আমাদের আহ্বান, ৪৮ ঘণ্টার মধ্যে লাকী আক্তারকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায়, দেশপ্রেমিক ছাত্র-জনতা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

তারা বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। কিন্তু যদি প্রশাসন নিরব থাকে এবং লাকী আক্তারের অপতৎপরতা বন্ধ না করা হয়, তাহলে আমরা দেশব্যাপী বিক্ষোভ ও গণআন্দোলনের ডাক দিতে বাধ্য হবো।বিবৃতিতে সর্বস্তরের জনগণকে শাহবাগীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয় এবং সংশ্লিষ্ট প্রশাসনকে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...