শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বেরোবি ক্যাম্পাসে ফুটেছে মহাবিপন্ন উদাল ফুল

প্রকাশিত - ০১ মার্চ, ২০২৫   ০৮:০০ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাজারো ফুল-ফলের গাছের ভিড়ে প্রথমবারের মত ফুটেছে উদাল ফুল। ওষুধি গুণে ভরা উদালের দেখা মেলে না সহজে। ২০১২ সালের বন্যপ্রাণী সংরক্ষণ আইনের তফসিল-৪ অনুযায়ী এ উদালকে বাংলাদেশের ‘মহাবিপন্ন’ প্রজাতির তালিকাভুক্ত উদ্ভিদ হিসেবে চিহ্নিত করা হয়।আজ সকালে ক্যাম্পাসে এই ফুলের দেখা মিলেছে।

এই গাছটি সম্পর্কে তথ্য অনুসন্ধান করে জানা যায়, উদাল দক্ষিণ এশিয়ার একটি উদ্ভিদ প্রজাতি। এর ইংরেজি নাম হেইরি স্টারকুলিয়া বা এলিফ্যান্ট রোপ ট্রি। তবে এর বৈজ্ঞানিক নাম স্টারকুলিয়া ভিলোসা। এটি  ২০ মিটার বা ততোধিক উঁচু পত্রমোচী মাথা ছড়ানো প্রজাতির একটি গাছ। এদের বাকল সাদাটে রঙের। এদের পাতার বোঁটা লম্বা, ফলক বড় ও পাতা খাঁজকাটা, পাতার প্রশাখার আগা ঘনবদ্ধ। এদের নিষ্পত্র শাখার লম্বা ও ঝুলন্ত ডাঁটায় অনেকগুলো ফুল ধরে। ফুল পুংলিঙ্গ ও উভয়লিঙ্গ হয়ে থাকে। ফুল ১ দশমিক ৫ সেন্টিমিটার চওড়া। ফুলগুলো সোনালি হলুদ রঙের, ফুলের ভেতর বেগুনি। এই গাছের বড় বড় একাধিক বীজ হয়ে থাকে এবং বীজের রং কালো। উদাল গাছের কাঠ বাদামি রংয়ের এবং  নরম ও হালকা হয়ে থাকে। এই গাছের কাঠ দিয়ে চা বাক্স বানানো হয়। এই গাছের বাকল থেকে এক ধরনের আঁশ পাওয়া যায়। সেই আঁশ দিয়ে মোটা রশি তৈরি করা যায়। এদের বীজে চাষ করা হয়।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. শরীফুল ইসলাম ননতু বলেন, উদালের বাকলের শরবত শরীর ঠান্ড রাখে। ফুলের বৃন্ত ছেঁচে পানির সঙ্গে চিনি দিয়ে শরবত করে খেলে প্রস্রাবের সমস্যা ও বাতের ব্যথা দূর হয়। এর বোঁটাতে এক ধরনের জেলি জাতীয় পদার্থ থাকে যা দুর্বল শরীরকে সতেজ করতে বেশ উপকারী।

সরেজমিনে দেখা যায়, উদাল ছাড়াও  বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রয়েছে বিভিন্ন প্রজাতির দুর্লভ গাছ। এর মধ্যে রয়েছে, ঘোড়া চাবুক, তেলসুর, ঢাকিজাম, টেবেবুইয়া, হলদু, ছোটহলদু, ইটোরিয়া, ঝুমকাভাদি, কাঞ্চনভাদি, চুন্দুল, বান্দরহুলা, নহিচিচি, উদাল, হিজল, কর্পুর, জাবাটিকাবা, সুলতান চাঁপা, বিলম্বী, গুস্তাভা, রুদ্রপলাশ, হলুদ পলাশ, স্বর্ণচাঁপা, বক্সবাদাম, জাকারান্ডা, সুন্দরী, কানাইডিঙা, মণিমালা, বাজনা, নাগেশ্বর, কফি, হিমজুড়ি, রক্তন, কুরচি, জাতবাটনা, আগর, রিঠা, লোহা, পীতরাজ, বলচ, ব্রেডফ্রুট, গুটগুইট্টা, তমাল, কুম্ভি, ধারমারা, রসকাউ, পাদাউক, তেজমাটাম, কণকচূড়া, পুত্রঞ্জীব, রুদ্রাক্ষ, উড়আম, হৈমন্তী, সিভিট, বাবলা, লালসোনাইল, পালাম, মাইলাম, কুসুম, ছোটহরিণা, কুচিলা, ক্ষুদিজম, রেডবীচহিবিসকাস, অটোগ্রাফট্রি, কোরাল উড, ডাম্বিয়া, ওসেজঅরেঞ্জ, অ্যাসট্রি আমেরিকান, কুইনাল, খিলখেজুর, হাতিবেল, বাওবাব, চায়নাডল প্রভৃতি।  

বেগম রোকেয়া বিশ্ব বিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ বলেন, তিন বছর আগে উদালের চারা এনে লাগিয়েছিলাম। তিন বছরেই উদালে ফুল ফুটেছে। এই গাছটি বিপন্নদের তালিকায়। এর সংরক্ষণে যথযথ ব্যবস্থা নেয়া উচিত। উদাল বাংলাদেশ ছাড়াও চীন, নেপাল, ভুটান, ভারত, মিয়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়ায় দেখা যায়। তবে তা খুবই কম।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...