২৪ ঘণ্টা অনলাইন : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের ওপর শারীরিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান। বুধবার (২৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও উদ্বেগ জানান তিনি।
অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান বলেন, " বিগত ১৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ক্যাম্পাসে সংঘটিত অনাকাঙ্খিত সহিংসতার জের হিসেবে একদল শিক্ষার্থী উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাসুদকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় আমি প্রতিবাদ ও উদ্বেগ জানাচ্ছি। নতুন এসময়ে যখন রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে একটি বৈষম্যমূলক সমাজের অবসান ঘটিয়ে সাম্যের দেশ ও শিক্ষার পরিবেশ সৃষ্টিতে অগ্রসর হচ্ছে, তখন এরূপ একটি ঘটনা নিশ্চয়ই স্বাভাবিক নয়। আর যেকোনো সমস্যা সমাধানে আলোচনার বিকল্প নেই, তাই সমস্যার উদ্ভব হলে তার সমাধান আলোচনার মাধ্যমে হওয়াটাই সমীচীন মনে করি"।
দেশের শিক্ষাকে এগিয়ে নিতে শিক্ষায়তনগুলোতে শান্তির পরিবেশ বজায় রাখা একান্তই জরুরী মনে করে তিনি আরো বলেন," শিক্ষাদানের মতো মহান দায়িত্ব পালন করে জাতি গঠনের মহান ব্রতে যে শিক্ষক নিয়োজিত, তাঁর উপর হামলা মেনে নেয়া যায় না। হামলা কোনো প্রতিবাদের ভাষা হতে পারে না। তাই কুয়েটে যে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে তার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি এবং উদ্ভুত পরিস্থিতিতে যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি"।
২৪ ঘণ্টা/এআর
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...