২৪ ঘণ্টা অনলাইন : ডায়াবেটিস রোগীদের রোজা রাখতে কোন বাধা নেই বরং রোজা রাখতে উৎসাহিত করছেন মেডিকেল কলেজের চিকিৎসকরা। তারা বলেছেন, ‘আগে আমরা ডায়াবেটিস রোগীদের রোজা রাখতে অনুৎসাহিত করতাম। কিন্তু এখন গবেষণার ফলাফলের ভিত্তিতে রোগীদেরকে আমরা রোজা রাখার ক্ষেত্রে উৎসাহিত করি। সেক্ষেত্রে অবশ্যই সব সময় চিকিৎসকের পরামর্শ অনুসারে চলতে হবে এবং যেকোনো সমস্যা হলেই রোজা ভেঙে ফেলতে হবে।’মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মিলন অডিটোরিয়ামে এন্ডোক্রাইনোলজি বিভাগ এবং টিচার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ‘রমজানে ডায়াবেটিস আপডেট’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
ঢামেকের এন্ডোক্রাইনোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. ইন্দ্রজিৎ প্রসাদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢামেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. কামরুল আলম।এছাড়া, ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. ফারুক আহমেদ, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান, সহযোগী অধ্যাপক ডা. এম সাইফুদ্দিন ও ডা. মো. মইনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এন্ডোক্রাইনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আফসার আহমেদ মিরাজ।
সেমিনারে ঢামেকের অন্যান্য বিভাগের চিকিৎসকদেরকে রোগীদের ডায়াবেটিস চিকিৎসার নিয়ম কানুন সম্পর্কে তথ্য প্রদান করা হয়। বক্তারা চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, ডায়াবেটিস রোগীর চিকিৎসার ক্ষেত্রে সবাই গুগলের প্লে স্টোর থেকে ‘ডায়াবেটিস রমাদান স্কোর’ নামক অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করবেন। এই অ্যাপের মাধ্যমে ডায়াবেটিস রোগীদের রক্তের শর্করার পরিমাণ হিসাব রাখা সহ সকল ধরনের ব্যবস্থাপনার হিসাব সহজে রেখে চিকিৎসা দেয়া সম্ভব।
২৪ ঘণ্টা/এআর
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...