শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে চিকিৎসা ভিসা মিলবে ১ দিনে

প্রকাশিত - ২২ ফেব্রুয়ারি, ২০২৫   ০৮:৫৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশির জন্য সব ধরনের ভিসা বন্ধ করে দেয় ভারত। পরে শুধু চিকিৎসা ও জরুরি প্রয়োজনে সীমিত পরিসরে ভিসা চালু করে দেশটি। তবে তা পেতে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে বলে অভিযোগ রয়েছে। এমতাবস্থায় চিকিৎসাসেবা দিতে এগিয়ে আসে চীন। দেশটির কুনমিং প্রদেশে বাংলাদেশিদের জন্য তিনটি হাসপাতাল বরাদ্দ দেওয়া হয়। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জানালেন, বাংলাদেশি রোগীদের এক দিনের মধ্যে ভিসা দেওয়া হবে।

বাংলাদেশি রোগীদের চীনে চিকিৎসা নেওয়ার প্রক্রিয়া সহজ করতে নানা পদক্ষেপের কথা তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, কুনমিংয়ের তিনটি হাসপাতাল বাংলাদেশিদের জন্য বরাদ্দ করা হয়েছে। জরুরি ভিত্তিতে সেখানে চিকিৎসা নিতে চাইলে বাংলাদেশিরা যেন সরাসরি দূতাবাসে আসতে পারেন এবং আমরা যেন ওইদিনই ভিসা দিতে পারি সে রকম ব্যবস্থা করতে চাই।সংবাদ সম্মেলনে বহুল আলোচিত তিস্তা মহাপরিকল্পনা নিয়েও কথা বলেন রাষ্ট্রদূত। তিস্তা প্রকল্প দ্রুত শুরু করলে বাংলাদেশ উপকৃত হবে জানিয়ে তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন প্রস্তুত। তবে এ ক্ষেত্রে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশকেই।

বাংলাদেশ সরকারের অনুরোধে তিন বছর ধরে ২০০ কোটি টাকার বেশি ব্যয়ে তিস্তা নদীতে মহাপরিকল্পনার সমীক্ষা করে চীন। প্রকল্পের চূড়ান্ত পরিকল্পনা তৈরিতে আরও গবেষণা প্রয়োজন বলে জানিয়েছিল দেশটির সমীক্ষাকারী প্রতিষ্ঠান। তবে গত বছর ভারত এই প্রকল্প নিয়ে আপত্তি জানালে শেখ হাসিনার সরকার আর এগোয়নি। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সকারের পতন হলে এই প্রকল্প বাস্তবায়নে নতুন করে দাবি ওঠে। অন্তর্বর্তী সরকারও এ নিয়ে আগ্রহী।

চীনের রাষ্ট্রদূত বলেন, ২০২১ সালে বাংলাদেশ সরকার তিস্তা প্রকল্পের জন্য চীনের সহায়তা চেয়ে একটি প্রস্তাব পাঠিয়েছিল। প্রকল্পটি মূল্যায়ন করার পর ২০২৩ সালে চীন বাংলাদেশ সরকারের কাছে প্রতিবেদন দিয়ে জানায়, প্রকল্পে কিছু অপ্রয়োজনীয় উপাদান থাকায় প্রকল্পটি সংশোধন করা উচিত। কিন্তু তারপর থেকে আমরা এখনও বাংলাদেশ সরকারের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাইনি। এদিকে একই দিন এক অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পূর্ণাঙ্গ সমীক্ষা করতে আরও দু-বছর সময় দেয়া হয়েছে চীনকে। তবে এ বছরের মধ্যেই পরিকল্পনা জমা দিতে বলা হয়েছে। তিস্তাপারের মানুষের সঙ্গে কথা বলেই পরিকল্পনা চূড়ান্ত করবে সরকার।
২৪ ঘণ্টা/এআর 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...